‘তাঁর মতো মানুষ হয়না’ অভিনেতা জাভেদ খান অমরোহীর মৃত্যুতে শোকস্তব্ধ টিকু তালসানিয়া

দিন কয়েক আগেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আর বাড়িতে ফিরতে পারলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। তৎকালীন যুগের একাধিক তারকা আজ আর পৃথিবীতে বেঁচে নেই। গতবছরেই মৃত্যুর পথে হেঁটেছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। অল্প বয়সেই প্রয়াত হয়েছেন অভিনেতা। এবার সেই পথেই হাঁটলেন আরও একজন প্রতিভা বান অভিনেতা জাভেদ খান অমরোহী। মাত্র ৫০ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন তিনি। বলিউডের একজন স্বনামধন্য নাম তাঁর। অভিনয়ের কেরিয়ার দীর্ঘ। দেড়শোর বেশি সিনেমাতে অভিনয় করছেন তিনি। শাহরুখ খান, আমির খান, সলমন খান-সহ নামী-দামি তারকার সঙ্গে একই স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সিনে জগতে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, গত একবছর ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে অনেকদিন আগেই ছুটি নেন অভিনেতা। বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। দিন কয়েক আগেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আর বাড়িতে ফিরতে পারলেন না।

২০০১ সালে ‘লাগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারে মনোনীত হন জাভেদ। এছাড়াও ‘আন্দাজ আপনা আপনা’, ‘চক দে ইন্ডিয়া’, ‘ফির হেরা ফেরি’-র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর করা সুখলালের চরিত্রটি আজও প্রশংসিত। এ ছাড়াও টেলিভিশনেও কাজ করেছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম টিকু তালসানিয়া। বন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করে অভিনেতা বলেন, “জাভেদ একজন খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর কথা শুনে আমি হতবাক। যদিও আমরা বলুন মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাঁর মতো বন্ধুকে হারানো দুঃখজনক।”

“তিনি একজন দুর্দান্ত মানুষ এবং আমার একজন দুর্দান্ত বন্ধু ছিলেন। আমাদের একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। শুধু ‘আন্দাজ আপনা আপনা’-তে নয়, আমরা অনেক প্রকল্পে একসঙ্গে কাজ করেছি। আমরা একসঙ্গে টিভি শো করেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি তাঁর জন্য প্রার্থনা করব। তিনি সবসময়ই অভিব্যক্তিপূর্ণ ছিলেন। তিনি সবসময় দিতেন। আমাকে পরামর্শ দেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের