‘ছবিতে নিজের হিন্দি শুনলে বিরক্তি হয়’, বলিউডে আজও ভাষা নিয়ে সংগ্রাম জারি স্বস্তিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, বরাবরই খোশ এবং প্রতিবাদী মেজাজে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। চাব্বি ফিগারের অধিকারী হয়েও তাঁর ফ্যাশন সেন্স হার মানায় বলিউড অভিনেত্রীদেরও। অভিনয়ের থেকেও তাঁকে নিয়ে বেশি চর্চা চলে তাঁর প্রতিবাদী মেজাজ নিয়ে। মাত্র ১৮ বছরেই সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। কিন্তু মেয়ের জন্মের পরেই বিচ্ছেদের উঠে হাঁটেন প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা। এখন তাঁর মেয়ের বয়সী প্রায় ২২ বছর। কিন্তু কে বলবে, তাঁর টানটান শরীরের উত্তেজনা, অতিরিক্ত গ্ল্যামারের ছটায় বরাবরই পুরুষ মনে হিল্লোল তোলেন অভিনেত্রী। টলিউডের পাশাপাশি বলিউডেও তাঁর ব্যপক আনাগোনা। কিছুদিন আগেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কালা’।

এছাড়াও এই বহুমুখী অভিনেত্রী ঘন ঘন তাঁর সাহসী বক্তব্য দিয়ে মনোযোগ আকর্ষণ করে থাকেন। সম্প্রতি একটি ন্যাশনাল সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে অভিনেত্রী তাঁর মেয়ের সঙ্গে কিরূপ সম্পর্ক এবং হিন্দির ভাষার সঙ্গে তাঁর সংগ্রামের কিছু কথা শেয়ার করেন। স্পষ্টভাষী প্রকৃতির কারণে তাঁর ভক্তসংখ্যাও অবাধ। মেয়ে আনভেশার সম্পর্কের তিনি বলেন, “আমি আমার কাজ-মতামত কোনও সময়েই তাঁর উপর চাপিয়ে দিই না। আমার কাজ দেখার জন্য তাঁকে ঘুষ দিতে হয়।”

হিন্দির সঙ্গে তাঁর সংগ্রাম

২০০০ সালে বাংলা টিভি শো দিয়ে অভিনয় জীবন শুরু করেন স্বস্তিকা। এরপর বাংলা ছবিতে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এরপর গোয়েন্দা ব্যোমকেশ বক্সি (২০১৫) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর কথায়, “যখন আমি পিছনে তাকাই, ছবিতে যখন নিজেকে হিন্দি কথা বলতে দেখি আমি এখনও অস্বস্তি বোধ করি। বলিউডে শুটিংয়ের সময় আমি যতটা সম্ভব হিন্দিতে কথা বলি। তখন আমি ইংরেজিতে কথা বলা এড়িয়ে যাই। এটি আমাকে সঠিক উচ্চারণ করতে সাহায্য করে।”

কাজের সামনে

কাজের ফ্রন্টে ব্যস্ত সময় পার করছেন স্বস্তিকা। তিনি ক্রিমিনাল জাস্টিস: আধুরা সাচ-এ তাঁর কাজের জন্য প্রশংসা পেয়েছেন। যেখানে তিনি পঙ্কজ ত্রিপাঠি এবং পুরব কোহলির সঙ্গে অভিনয় করেছেন। স্বস্তিকাকে দেখা গিয়েছিল কালা ছবিতে, তাঁর সহ-অভিনেতা ছিল তৃপ্তি দিমরি এবং বাবিল খান। মিউজিক্যাল ড্রামাটি ২০২২ সালে Netflix-এ প্রকাশিত হয়েছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের