গোয়ালপোখরে এলোপাথাড়ি গুলিতে মৃত ১, আশঙ্কাজনক আরও ৩

আহতদের মধ্যে এক তরুণী ও দুই যুবক রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক জনের। জখম আরও তিন জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক তরুণী ও দুই যুবক রয়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কাছে। আহত তরুণী ও দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোয়ালপোখর (Goalpokhar) থানার কাছে মদিনাচক এলাকায় গুলি চালনার ঘটনা ঘটে। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। গুলিতে জখম হয়ে মৃত্যু হয় মহম্মদ আরিফ নামের এক যুবকের। গুলিবিদ্ধ হন এক তরুণী, এক টোটো চালক এবং আরও এক যুবক। গুলিবিদ্ধ তরুণীর নাম হাবিবা (১৮)। তাঁর পেটে এবং বুকে গুলি লেগেছে। ৩৮ বছর বয়সী বাবুল নামের এক যুবকের পায়ে গুলি লেগেছে। সইদুল (৩০) নামে আরেক যুবকের হাতে এবং বুকের পাশে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।  স্থানীয়রা জানান, আহত তিনজনই কেনাকাটা করতে মদিনা চক এলাকায় একটি মুদি দোকানে এসেছিলেন। সেখানেই তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে জখম হওয়ার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাতের অন্ধকারে কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করা সম্ভব হয়নি।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট