এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বরানগরে হানা সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অপর আরেক এজেন্ট ও মিডিল ম্যান প্রশান্ত কুমার সেনের বাড়িতে হানা দিল সিবিআই(CBI)। উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার(Baranagar P.S.) অন্তর্গত বারুইপাড়া লেনে সোমবার দুপুরে সিবিআই – এর চারজন অফিসার কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে অতর্কিত হানা দেয় প্রশান্ত কুমার সেনের বাড়িতে। যদিও প্রশান্ত কুমার সেন পলাতক। পলাতক এজেন্ট এর বাবা শ্যামল সেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী।

সিবিআই অফিসাররা প্রশান্ত কুমার সেনের একটি ঘর তদন্তের স্বার্থে সিল করে দিয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত কুমার সেন এসএসসি কর্মী ।এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যানের(Middle Man) কাজ করতেন। তার বাবা শ্যামল সেনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই অফিসাররা। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অভিনেতা শেখ শাহিদ ইমাম শিক্ষক দুর্নীতি মামলায় বেআইনি টাকা লেনদেনের ঘটনায় দুজন বিধায়ক যুক্ত রয়েছে বলে জানিয়েছে। ওই দুই বিধায়ক সত্যি যুক্ত কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। রাজ্যের বিভিন্ন জেলায় এখন মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা মিডিলম্যান ও এজেন্টের কাজ করেছে তাদের ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির এক আধিকারিক জানিয়েছেন, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আগামী এপ্রিল মাসের মধ্যে পুরোপুরি শেষ করা হবে। খুব শীঘ্রই এই দুর্নীতিতে বড় মাথাকে হেফাজতে নেওয়া হবে । কিন্তু তার আগে বিভিন্ন এজেন্টদের গ্রেফতার করে এই মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ এবং স্বীকারোক্তি সংগ্রহের কাজ চলছে বর্তমানে।অন্যদিকে ইডি(ED) হানা ও আয়কর বিভাগের(Income Tax) হানা লেগেই আছে মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্তে। আজ বহরমপুর শহরের একটি বস্ত্র প্রতিষ্ঠানে হানা দিয়েছে আয়কর বিভাগ। নীচে শোরুম উপরে বাড়ি। দুপুর একটা নাগাদ আয়কর বিভাগ থেকে হানা দিয়েছে প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে। এখনো চলছে অভিযান।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট