কাল শিবসেনার প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

কাল দুপুর সাড়ে তিনটেয় শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। কাল, সর্বোচ্চ আদালতের  প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে দুপুর সাড়ে তিনটে শুনানি শুরু হবে। বেঞ্চের অপর বিচারপতি পিএস নরসিমহা। 

শিবসেনার হয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিব্বল। তিনি মামলার জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানান।  মামলা দায়ের হয়েছিল গত ২০ তারিখ। দায়ের করা মামলায় বলা হয়, নির্বাচন কমিশন অবৈধভাবে শুধুমাত্র ক্ষমতার দৌলতে তাদের দলীয় প্রতীত তীর – ধনুক ব্যবহারের অধিকার দিয়েছে শিন্ডে শিবিরকে। সেই সঙ্গে এটাও জানিয়েছে, তারাই আসল শিবসেনা। মামলার প্রাথমিক শুনানিতে উদ্ধব শিবিরের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত থেকে স্থগিতাদেশ জারি না করা হলে উদ্ধব শিবিরের অ্যাকাউন্ট  ফ্রিজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উদ্ধব শিবিরের বিধায়কদের সদস্যপদও খারিজ করে দিতে পারে কমিশন। কারণ, কমিশন জানিয়েছে, শিন্ডেরাই আসল শিবসেনা। কমিশনের এই সিদ্ধান্ত শুধু একতরফা নয়, কমিশন বিশেষ একটি শিবিরের হয়ে কাজ করেছে। তাদের খুশি করাই কমিশনের একমাত্র উদ্দেশ্য। কপিল সিব্বলের যুক্তিকে প্রাধান্য দিয়ে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাস কাল দুপুর সাড়ে তিনটে মামলার শুনানিতে রাজি হয়েছে। 

গত ১৭ ফেব্রুয়ার নির্বাচন কমিশন  শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

আরও পড়ুন ধাক্কা উদ্ধবের, শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনার স্বীকৃতি নির্বাচন কমিশনের

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক