এত সুন্দর শোয়ের পরেও কলকাতাবাসীদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কেন

আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক্কা তিনবছর পর শহরে কনসার্টে এলেন মেলোডি কিং অরিজিৎ সিং। যাঁর কন্ঠে গোটা বিশ্ব বিভোর। অরিজিতের কলকাতা শো নিয়ে একাধিক বিতর্ক উঠলেও শেষমেষ শো করে গেলেন গায়ক। ইকো পার্কে শো হওয়ার কথা থাকলেও অতিরিক্ত জনস্রোতের কারণে পরে শো অ্যাকোয়াটিকাতে স্থানান্তরিত করা হয়েছে। শিবরাত্রির দিনই তিলোত্তমা মজেছিল তাঁর লাইভ কনসার্টে। দর্শকের আসনে উপস্থিত ছিলেন, টলিউডের একাধিক শিল্পীরা। অরিজিতের শোয়ের পর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে রূপম ইসলামের সঙ্গেও সুর চড়াতে দেখা যায় গায়ককে। সত্যিই মাটির মানুষ তিনি। মুর্শিদাবাদ পৈতৃক বাড়িতে এলেই নিজের সেলিব্রিটি তকমা মুছে ফেলে এদিক ওদিক ঘুরে বেড়ান গায়ক। এদিন অরিজিতের একের পর এক গান ধরে দর্শককে পাগল করেছিল। খুব সফলভাবেই শো সম্পন্ন করেছেন গায়ক। তবে এসবের পরেও এদিন ফেসবুকে এসে আচমকাই সবার কাছে ক্ষমা চাইলেন গায়ক। কিন্তু কেন? কি লিখলেন ফেসবুকে?

বুধবার অরিজিৎ শোয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ফেসবুকে লিখলেন,

‘আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল, আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল, আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে, আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য সাহায্য করেনি সঠিকভাবে। আমি দুঃখিত যে আপনাদের নিজেদেরই তা সমাধান করতে হয়েছিল। কিন্তু তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমার হৃদয়জোড়া ভালোবাসা! আমি চেষ্টা করব পরেরবার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবাই ভাল থাকবেন!’

যদিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা পাওয়া যায়না গায়ককে। তবুও অরিজিতের এই বিনীত ক্ষমাপ্রার্থনা আরও একবার ভক্তদের মন জয় করল। এই পোস্টটি শেয়ার হওয়ার ঘণ্টাখানেক পেরোতে না পেরোতেই ভাইরাল সোশ্যালে। একজন কমেন্টে লিখলেন, ‘তোমার জন্য সব করতে পারি। তুমিই বারবার প্রমাণ করে দাও এই এত পরিমাণ ভালোবাসা কেন পাও তুমি। কেন সবার মুখে তোমার নামটাই হাসি এনে দেয়। বারবার প্রেমে ফেলে। তোমার তুলনা তুমিই। যত ভালোবাসা দেওয়া যায় তোমাকে সেটাই কম।’ অপরজন লিখলেন, ‘এই যে কথাগুলি তুমি লিখলেও এটা লিখতেও সাহস লাগে। কারা পারে মানতে নিজের ভুল বুঝতে পেরে। সেখানে তোমার মতো সফল একটা মানুষ। সঙ্গে এসবে তোমার দোষও তো নেই। হ্যাঁ তোমার টিম হয়তো সজাগ হতে পারত। কিন্তু বিশ্বাস করো এভাবে এগিয়ে এসে ক্ষমা চাইতেও সাহস লাগে। তোমার আছে। কারণ তোমার মনটা পরিষ্কার।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের