অস্কারে মনোনয়নের জন্যে পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘RRR’

তেলেগু/ভারতীয় সিনেমার জন্য একটি গর্বিত মুহূর্ত, বিখ্যাত GoodMorningAmerica-তে রামচরন!

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত ‘RRR’-এর সাফল্যে ভাসছেন রামচরণ। ইতিমধ্যেই ‘RRR’-এর ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব পুরস্কার, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড। ‘RRR’-এর ‘নাটু নাটু’ ইতিমধ্যেই বিশ্বমানের গানে পরিণত হয়েছে। এদিকে অস্কারেও সেরা গানের তালিকায় নাম উঠেছে ‘RRR’-এর ‘নাটু নাটু’-র। সুতরাং আনন্দে এখন সপ্তম সাগরে ভাসছেন ছবির গোটা টিম। দিন দুয়েক আগে খালি পায়ে আমেরিকা ভ্রমণ করেছেন রামচরণ। খালি পায়ে যাওয়ার কারণ, তাঁর একটি কঠিন ব্রত। যা তাঁকে প্রতি বছরেই করতে হয়। এদিকে আমেরিকা পোঁছেই জনপ্রিয় টক শো ‘গুডমর্নিং আমেরিকা’-তে অংশগ্রহণ করে ভারতকে আরও একবার গর্বিত করলেন রামচরণ, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া এই শোয়ে একাধিকবার অংশ নিয়েছিলেন। এদিকে হলিউড ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও উপস্থাপকের ভূমিকায় থাকবেন রামচরণ। তবে কোন বিভাগে তিনি উপস্থাপনা করবেন তা স্পষ্ট নয়। এছাড়াও ক্রিটিকস সুপার চয়েস অ্যাওয়ার্ডেও RRR-এর জন্যে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর।

আগামী ১২ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। তাই এতদিন সেখানেও থাকবেন গোটা ‘RRR’-টিম। এছাড়াও চমকের এখানেই শেষ নয়, অস্কারে ‘RRR’-এর মনোনয়নের জন্যে আগামী ৩ মার্চেই পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ২০০ টি মাল্টিস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘RRR’। গতবছর মার্চেই গোটা দেশব্যাপী মোট ৫ টি ভাষায় মুক্তি পেয়েছিল ‘RRR’। দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে গড়ে উঠেছিল এই ছবি। ছবিতে রামচরণ ও জুনিয়র এনটিআরের অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছেন সকলে। ছবিটি প্রায় ১২০০ কোটি টাকা উপার্জন করেছিল। কিছুদিন আগে জাপানে মুক্তি পেয়েছিল আরআরআর। সেখানেও দারুণ রোজগার করেছে এই ছবি।

রামচরণের ‘গুডমর্নিং আমেরিকা’ টক শোয়ে উপস্থিতি গর্বিত করেছে তাঁর সকল ভক্ত এবং তেলেগু ইন্ডাস্ট্রিকে। ছেলের সাফল্যে খুবই উত্তেজিত রামচরণের মেগাস্টার বাবা চিরঞ্জীবী। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলের উদ্দেশ্যে লিখেছেন, “তেলেগু/ভারতীয় সিনেমার জন্য একটি গর্বিত মুহূর্ত, বিখ্যাত GoodMorningAmerica-তে রামচরন!” ভক্তরা বলেছেন, রাম চরণই প্রথম তেলেগু তারকা যিনি গুডমর্নিং আমেরিকাতে উপস্থিত হয়েছেন৷ ব্যক্তিগত ফ্রন্টে, রাম চরণ বাবা হওয়ার জন্য প্রস্তুত। গতবছরেই তিনি এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি একসঙ্গে তাঁদের প্রথম সন্তান আসার ঘোষণা করেন। তিনি টক শোতে বলেছিলেন যে তাঁর স্ত্রী এখন কয়েক মাস মার্কিন যুক্তরাষ্ট্রে কাটাবেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের