অসম পুলিশের মুখে চুনকালি, পবন খেরাকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের

সকালে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পবন খেরাকে গ্রেফতার করেও লাভ হল না। সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিমানে বাকি যাত্রীদের সামনে ‘অপমানিত’ হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা রুজুর সিদ্ধান্ত নেন। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে। আদালতে পবন খেরার হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ অভিষেক মনু সিঙ্ঘি। আর্জি জানান জরুরী ভিত্তিতে শুনানির। শুনাতি রাজি হয় প্রধান বিচারপতির এজলাস। জানায়, দুপুর তিনটে শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সে দিকে তাকিয়ে ছিল অসম সরকার। তাদের আশা ছিল, সর্বোচ্চ আদালতের রায় তাদের পক্ষে যাবে। শুনানিতে আশার বেলুন ফাটিয়ে দেয় এজলাস।  পবন খেরার আইজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, যে মন্তব্য নিয়ে এই গ্রেফতারি তাঁর মক্কেল সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। আর তার জন্য গ্রেফতারের প্রয়োজন নেই। অন্তর্বর্তী জামিনের পাল্টা বিরোধিতা করে অসম পুলিশ। দুই পক্ষের তর্কবিতর্ক শোনার পর এজলাস ঘটনার ভিডিয়ো পেশ করার নির্দেশ দিলে এজলাসে তা পেশ করা হয়। ভিডিয়োতে পবন খেরার ওই মন্তব্য শোনেন বিচারপতিরা।  শুনে তাঁর জামিন মঞ্জুর করে। 

উল্লেখ করা যেতে পারে, এদিন সকালে রায়পুরে কংগ্রেসের প্লেনারি সেশনে যোগ দেওয়ার জন্য ইন্ডিগোর বিমানে ওঠেন পবন খেরা।  তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা।

আরও পড়ুন বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের