বিশ্বভারতীতে সমাবর্তনে রাজনাথ, বয়কটের দাবিতে পড়ল পোস্টার

প্রশ্ন তোলা হয়েছে  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালের মেয়াদ বাড়াতেই কি সমাবর্তনের আয়োজন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharti University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সেই সমাবর্তনের অনুষ্ঠানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দেখা গেল পোস্টার। পোস্টারে সমাবর্তন অনুষ্ঠান বয়কটের দাবিও জানানো হয়েছে।

শুক্রবার সমাবর্তনের দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা যায় ‘সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ’ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার। সেখানে ‘ভিসি বিদ্যুৎ চক্রবর্তী দূর হঠো’, ‘অবৈধ ক্ষমতার ব্যবহার বিদ্যুৎ চক্রবর্তী বন্ধ করো’র মতো স্লোগান লেখা। তবে কারা এই পোস্টার দিয়েছে তা জানানো হয়নি। প্রসঙ্গত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গৈরিকিকরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব হয়েছে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ। এদিন সমাবর্তনের দিনে পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালের মেয়াদ বাড়াতেই কি সমাবর্তনের আয়োজন?

যদিও পোস্টার নিয়ে বিশ্বভারতীতে চাপানউতর তৈরি হলেও, প্রতিরক্ষা মন্ত্রীর সামনে এদিন সকালে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রথমে সোজা ছাতিমতলায় যান রাজনাথ সিং। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সঙ্গে ছিলেন। সেখানে পুষ্পার্ঘ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান স্থলে যান রাজনাথ সিং। সমাবর্তন অনুষ্ঠান ঘিরে এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে নিরাপত্তার কড়াকড়ি ছিল। বসানো হয় মেটাল ডিটেক্টর গেটও। প্রত্যেক ছাত্র ছাত্রীকে সেই গেটের ভিতর দিয়েই প্রবেশ করতে হয়।

উল্লেখ্য কোভিডের কারণে গত ২ বছর ধরে বিশ্বভারতীতে কোনও সমাবর্তন হয়নি। ২০২৩ সালে ২১ ও ২২ সালের সমাবর্তন একসঙ্গে হওয়ার কথা। সেই সমাবর্তন ঘিরেও ছড়াল বিতর্ক। এদিন সমাবর্তনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস