৩১ মে-র মধ্যে বাস-মিনিবাসে আবশ্যক হচ্ছে Panic Button

৩১ মে’র মধ্যে বাস ও মিনিবাসে Panic Button যুক্ত VLTD বসানো বাধ্যতামূলক করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নাহলে CF দেওয়া হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া পদক্ষেপ রাজ্য সরকারের(West Bengal State Government)। মহিলাদের নিরাপত্তার(Women Security) কথা মাথায় রেখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার কড়া পদক্ষেপ করল গণপরিবহণের ক্ষেত্রে। ৩১ মে’র মধ্যে বাস ও মিনিবাসে(Bus and Minibus) Vehicle Location Tracking Device বা VLTD  বসাতে হবে বলে সাফ জানিয়ে দিল রাজ্য পরিবহণ দফতর। আর সেটা করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই। এই ডিভাইস নির্দিষত সময়ের মধ্যে না বসালে গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা CF দেওয়া হবে না। একই সঙ্গে ৩১ মে’র মধ্যে যাত্রীবাহী গণপরিবহণে Panic Button যুক্ত VLTD বসানো বাধ্যতামূলক করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য পরিবহণ দফতরের(Transport Department) তরফে এ সংক্রান্ত সরকারি আদেশনামা জারি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ৩১ মার্চের আগে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল। তারপর সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে আলোচনার পর তা দু’মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

আরও পড়ুন জঙ্গল সুন্দরীতে বিনিয়োগ ৮ হাজার কোটি টাকা, কাজ পেয়েছেন ৭ হাজার মানুষ

এ প্রসঙ্গে রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, রাজ্য সরকার গণপরিবহণে মহিলা ও শিশুদের নিরাপত্তা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। সেই কারণেই ৩১মে’র মধ্যে সব বেসরকারি বাস ও মিনিবাসে Panic Button’র যুক্ত VLTD বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ওই পরিকল্পনা কার্যকর করতে পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। প্রতিযোগিতার বাজারে এই যন্ত্র বসানোর খরচ কমাতে আরও কয়েকটি সংস্থাকে যুক্ত করতে চায় পরিবহণ দফতর। তার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। বর্তমানে ১২টি সংস্থাকে এই যন্ত্র বসানোর লাইসেন্স দিয়েছে রাজ্য। তারপর আগ্রহী কয়েকটি সংস্থা নতুন করে আবেদন জমা দিতে শুরু করেছে। এক মাসের মধ্যে আরও কয়েকটি সংস্থাকে এই যন্ত্র বসানোর ছাড়পত্র দেওয়া হবে। তার ফলে এর জোগান বাড়বে ও দাম কমবে বলে আশা করা হচ্ছে।   

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের