১ সপ্তাহের মধ্যেই দাপট হারাবে Adeno Virus, ত্রাতা গরম

আর ১ সপ্তাহের মধ্যেই দাপট হারাবে Adeno Virus। আশ্বাস দিলেন বিশেষজ্ঞরা। গরম বাড়লেই আর পাঁচটা ভাইরাসের সঙ্গে কমবে এই ভাইরাসেরও দাপট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য সুখবর শোনালেন বিশেষজ্ঞরা। বড় জোর আর ১ সপ্তাহ। তার পরেই দাপট কমবে Adeno Virus’র। অ্যাডিনো-আতঙ্কের মাঝেই এই স্বস্তির বার্তা শোনালেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বেশি গরম(Heat) আর বেশি ঠান্ডায় সংক্রমণ বৃদ্ধির ক্ষমতা হারায় অধিকাংশ ভাইরাস-ব্যাকটেরিয়া। সর্দি কাশির ‘আপাত নিরীহ’ ভাইরাস অ্যাডিনোও তার ব্যতিক্রম নয়।  তীব্র গরমে সংক্রমণের মাত্রা কমবে। নিস্তেজ হয়ে পড়বে এটি। ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে অ্যাডিনো কাবু হতে আরম্ভ করে। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার কমতে থাকে। আর ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে সে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ, এই ভাইরাসের দাপট বড় জোর আর ১ সপ্তাহ বলেই মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের দাবি, কোভিডের(Covid) মতো অ্যাডিনো কোনও নতুন ভাইরাস নয়। এই ভাইরাস অনেক আগে থেকেই আমাদের পরিবেশে আছে এবং তা আগামী দিনেও কোভিডের মতোই থাকবে। ৩-৪ বার করে হাঁচি, কাশি, সর্দি এবং জ্বরের উৎপাত হলেই চিকিৎসকরা বলে এসেছেন, ‘আপনার ভাইরাল ইনফেকশন হয়েছে।’ পরীক্ষা না করালেও, সেই ভাইরাল ইনফেকশনের(Viral Infection) অন্যতম কারণ হল Adeno Virus। অর্থাৎ, সারা বছরই অল্পবিস্তর উৎপাত ছিল, আছে ও থাকবে এই ভাইরাসের। কিন্তু এই নিরীহ ভাইরাসে এত মৃত্যু হতো না। এখন শিশুদের ক্ষেত্রে সেই মৃত্যুর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে মূলত দুটি কারণে। এক, Adeno Virus তার চরিত্র পরিবর্তন করেছে। দ্বিতীয়ত, আবহাওয়ার(Weather) অদ্ভুত পরিবর্তন। শীতকালে সর্বত্রই দূষণের মাত্রা বেশি। এই জন্যই শীতকালে এলার্জির উপদ্রব বেশি। গরমে কমে যায়। সেই নিয়ম মেনেই আশা করা যায়, গরম যত বাড়বে, অ্যাডিনোর উপদ্রব তত কমবে।

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের