WPL 2023: গুজরাতকে জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্যমাত্রা দিল মুম্বই

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রথম মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কাউর, হেইলি ম্যাথাউজ আর অ্যামেলিয়া কেরের বিধ্বংসী ব্যাটিংয়ের  দৌলতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৭ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থা‍ৎ জয়ের জন্য গুজরাত জায়ান্টসের দরকার ২০৮ রান। ওভার পিছু ১০ রানের বেশি।  

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। তৃতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। যষ্ঠিকা ভাটিয়াকে (১) সাজঘরে ফেরান তনুজা কানওয়ার। এর পরে হেইলি ম্যাথিউজের সঙ্গে জুটি বাঁধেন নাট স্কিভার ব্রান্ট। দেখেশুনে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। নবম ওভারে বল করতে এসে গুজরাতকে ব্রেক থ্রু এনে দেন জর্জিয়া ওয়্যারহাম। ব্রান্টকে (১৮ বলে ২৩) স্নেহা রানার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। দশম ওভারের শেষের বলে হেইলি ম্যাথিউজের (৪৭ রান) স্ট্যাম্প ছিটকে দেন অ্যাশলে গার্ডনার। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় তিন উইকেটে ৭৭।

এর পরে আমেলিয়া কেরকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। ২২ বলে প্রথম মহিলা প্রিমিয়ার লিগে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। চতুর্থ উইকেটে ৪২ বলে ৮৯ রান যোগ করেন হরমনপ্রীত ও অ্যামেলিয়া। শেষ পর্যন্ত বিধ্বংসী মুম্বই অধিনায়ককে ফেরান স্নেহা রানা। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৬৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন হরমনপ্রীত। দলের অধিনায়ক ফিরে যেতে পূজা বস্ত্রকারের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অ্যামেলিয়া। ৮ বলে ১৫ রান করে স্নেহা রানার বলে সাজঘরে ফেরেন পূজা। এর পরে চালিয়ে খেলতে থাকেন  অ্যামেলিয়া। শেষ পর্যন্ত তিনি (৪৫) এবং ওং (৬) অপরাজিত থাকলেন।  প্রতিযোগিতার প্রথম ইনিংসেই ২০০ রানের গণ্ডি ছাড়াল মুম্বই।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর