৩ হাজার চাকরির ছাড়পত্র দিল মমতার মন্ত্রিসভা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৩ হাজার চাকরির জন্য ছাড়পত্র দেওয়া হল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। আর এই পদগুলির মধ্যে একটা বড় অংশই হল সহ শিক্ষকদের পদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের ঠিক আগের দিন বসেছিল রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ রাজ্যের অনান্য মন্ত্রীরাও। সেই বৈঠকেই ৩ হাজার চাকরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। আর এই পদগুলির মধ্যে একটা বড় অংশই হল সহ শিক্ষকদের পদ। মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সব পদে অনুমোদন দেওয়ার জেরে ভোটে ভাল ডিভিডেন্ড(Dividend) পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিশেষ করে বিভিন্ন ইস্যুতে যখন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারকে চেপে ধরার পথে হেঁটেছে তখন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিরোধীদের কার্যকলাপকে কিছুটা হলেও ধাক্কা দেবে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন ‘রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে’, দাবি মমতার

সূত্রে জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে যে ৩ হাজার পদে অনুমোদন মিলেছে তার মধ্যে রয়েছে মাদ্রাজা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে ১,৭৩৯জন সহ শিক্ষকের পদ। আছে গ্রামীণ গ্রন্থাগারে ৭২৯ জন গ্রন্থগারিক নিয়োগের বিষয়টি। সেই সঙ্গে রাজ্যের কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর পাশাপাশি জানা গিয়েছে কলিম্পিংয়ের আলগারায় দুটি একলব্য মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। তার জন্য শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ৭৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। সেই ছাড়পত্রও মিলেছে এদিনের বৈঠকে। আবার সমবায় দফতর কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলায় ৪৪টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন চেয়েছিল। সেই অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ঝাড়গ্রাম মাওবাদীদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের ২২ জনকে এবং কোচবিহারে ২জন কেএলও আত্মসমর্পণকারী জঙ্গিকে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক