চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপাকে বিদ্যুৎ চক্রবর্তী, নালিশ জানিয়ে চিঠি গেল মোদির কাছে

নিজস্ব প্রতিনিধি: বিপাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। তাঁর বিরুদ্ধে নালিশ জানিয়ে এবার বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল শান্তিনিকেতন ট্রাস্ট (Santiniketan Trust)।

ঠিক কী অভিযোগ ‘সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ’ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) প্রাক্তনী এবং আশ্রমিকদের একাংশের অভিযোগ, বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথা বলেছেন উপাচার্য। আর তাতে গরিমা নষ্ট হয়েছে এই প্রতিষ্ঠানের। সম্প্রতি উপাসনা গৃহে বসে বিদ্যুৎ চক্রবর্তী নাম না করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে বিঁধেছেন। পাশাপাশি বিশ্বভারতীর আশ্রমিকদেরকেও তিনি বিভিন্ন সময়ে আক্রমণ করেছেন। একের পর এক বিতর্কিত মন্তব্য ও রাজনৈতিক কথাবার্তা বলার জন্য তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন ট্রাস্ট চিঠি লিখল নরেন্দ্র মোদিকে। চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য উপাসনা গৃহ শান্তিনিকেতন ট্রাস্টের অধীনস্থ। সাধারণত আশ্রমিক এবং উপাচার্যের সঙ্গে মত বিনিময় হয় সেখানে বসে। আশ্রমিকদের দাবি, উপাসনা গৃহে বসে কোনওরকমের রাজনৈতিক আলোচনা বিশ্বভারতীর ঐতিহ্য ও রীতি বিরুদ্ধ।

Published by:

Share Link:

More Releted News:

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, সাধারণের মতো ডালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ