চোপড়ায় তৃণমূল নেতাকে গুলি, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর (Shoot Out) অভিযোগ উঠল চোপড়ায়। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়ার কোটগছ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল (TMC) নেতাকে উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম জাকির হোসেন। এলাকায় জাকির মাস্টার নামে পরিচিত তিনি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তাঁকে জখম অবস্থায় কোটগছ এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে এদিন রাতে তৃণমূলের (TMC)অঞ্চল সহ সভাপতি জাকির হোসেন কাঁচাকালী এলাকা থেকে বাইকে চেপে দলুয়া গ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে কোটগছ এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তৎক্ষণাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। জাকির হোসেনকে চিকিৎসার জন্য প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে কারা গুলি চালালো তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। গোটা বিষয়টির উপর পুলিশের তরফে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘3 Idiots সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়, ওকে চিনতামই না’, বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি