Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুরসভার স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর ছড়ার বই

কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে পুরসভার অধীনে থাকা সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে গিয়ে এবার খুদেরা পড়তে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা মজার মজার ছড়া। কারণ কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে পুরসভার অধীনে থাকা সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই। পুরসভার শিক্ষা দফতর মনে করছে, সহজ-সরল ভাষায় লেখা ছড়াগুলো ছোটদের বই পড়ার আগ্রহ বাড়াবে।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি লাইব্রেরি শুরু করেছে কলকাতা পুরসভার অধীনে থাকা স্কুলগুলি। এতদিন পুরসভার স্কুলগুলিতে লাইব্রেরির সুবিধা ছিল না। প্রাথমিকভাবে পাঁচটি স্কুলে শুরু হয়েছে লাইব্রেরি। ধাপা আর ট‌্যাংরা এলাকার তিনটি ভবনে চলা পাঁচটি স্কুলে লাইব্রেরি শুরু করা হয়েছে। লাইব্রেরির এক সুন্দর নামও দেওয়া হয়েছে। শিশুদের যাতে আকর্ষণ করে তাই নাম দেওয়া হয়েছে লাইব্রেরির ‘গল্পঘর’। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের পাশাপাশি একাধিক শিশু সাহিত্যিকের বই রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা বলেন, ‘লেখা কম ছবি বেশি। শিশুদের জন‌্য এমন পিকটোরিয়াল বই আমরা রাখছি। স্কুলের সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখা হচ্ছে। সেটাই ‘লাইব্রেরি ক্লাস’। বাচ্চারা ওই সময় লাইব্রেরিতেই সময় কাটাবে।’

উল্লেখ্য পুরসভার অধীনে থাকা মোট স্কুলের সংখ‌্যা ২৪২টি। তার মধ্যে ১৮টি স্কুলকে সম্প্রতি মিশিয়ে দেওয়া হয়েছে অন‌্য স্কুলের সঙ্গে। আরও দশটি স্কুলকে অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন সঞ্জু স্যামসন

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়