শুরু হল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা, পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৮ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাজ্যের ২৩৪৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। পরীক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক-এই কামনা করি। ছাত্র-ছাত্রীরাই আমাদের গৌরব। ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ।’

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে আরও কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে সংসদ। এই কেন্দ্রগুলির প্রত্যেকটিতে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। যার ফলে পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকছে কি না তা সহজে চিহ্নিত করা যাবে। এমনকি তল্লাশি চালাতে পড়ুয়াদের ব্যাগও খুলে দেখা হয় এদিন। স্বচ্ছ নয় এমন জলের বোতল নিয়েও ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এদিন চেতলায় একটি স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট