ইমরানকে গ্রেফতার না করে ফিরল পুলিশ, উ‍ৎসবে মাতল পিটিআই কর্মীরা

পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষে ৫৪ জন পুলিশ আধিকারিক ও কর্মী জখম হন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: টানটান উত্তেজনার অবসান। এবারেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার না করেই ফিরল ইসলামাবাদ পুলিশ। টানা ২২ ঘন্টা ধরে একাধিক প্রচেষ্টা চালিয়েও নাগাল পেল না পিটিআই চেয়ারম্যানের। আর পুলিশ ফেরার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। কেন পর পর দু’বার চেষ্টা চালিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা সম্ভব হলো না, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ইসলামাবাদের শীর্ষ পুলিশ আধিকারিকরা। 

তোষাখানা মামলায় গত সোমবার পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। ওই নির্দেশ কার্যকর করতে গতকাল মঙ্গলবার দুপুরেই লাহোরের জামান পার্কে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে ইসলামাবাদ ও লাহোর পুলিশের বিশাল বাহিনী। কিন্তু পিটিআই কর্মী-সমর্থকদের বাধায় ইমরানের বাড়ির ভিতরে ঢুকতে পারেনি পুলিশ। উল্টে পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষে ৫৪ জন পুলিশ আধিকারিক ও কর্মী জখম হন। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এবং জল কামান ছুড়েও ইমরানের দলের কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

সারা রাত ধরে একাধিকবার ধরে ইমরানের বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। এমনকী দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সদস্যদের তলব করা হয়। কিন্তু নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে থাকেন পিটিআই কর্মী সমর্থকরা। এদিন সকালেও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে পুলিশ। আর তার পরেই ইমরান খান হুঙ্কার ছোড়েন, ‘পুলিশ সংযত না থাকলে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। কোনও অঘটন ঘটলে তার দায়  তিনি নেবেন না।’ ওই হুঙ্কারের পরেই সুড়সুড় করে ইমরানের বাড়ির সামনে থেকে চলে যায় পুলিশ। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র