কানাডার প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই উঠল খলিস্তান রাষ্ট্রের পক্ষে শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর উপস্থিতিতেই পৃথক খালিস্তান রাষ্ট্র গঠনের স্লোগান উঠল। সম্প্রতি কানাডায় ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। সেই স্লোগান দেওয়ার পিছনে খালিস্তান পন্থীদের নাম উঠে আসে। ভারত এই বিষয়ে কানাডার কাছে নালিশ জানালেও যাবতীয় অভিযোগ এতদিন অস্বীকার করে এসেছে ট্রুডো প্রশাসন। এবার কানাডার প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই উঠল ভারত বিরোধী স্লোগান।

সম্প্রতি খালসা দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলের নেতা পিয়েরি পিয়েলিভরে। কানাডার প্রধানমন্ত্রী যখন মঞ্চে উঠতে যাচ্ছিলেন, তখনই ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়। এরপরে যখন বিরোধী দলের নেতা তাঁর বক্তব্য রাখতে উঠছিলেন, তখনও একই স্লোগান উঠতে দেখা যায়। কানাডার প্রধানমন্ত্রী ছাড়াও সেই অনুষ্ঠানে হাজির ছিলেন এনডিপি দলের নেতা জগমীত সিং ও টরেন্টোর মেয়র ওলিভিয়া চাউ। এই ধরনের একটি সরকারি অনুষ্ঠানে আচমকা খালিস্তান রাষ্ট্র গঠনের পক্ষে সওয়াল করে স্লোগান ওঠায় স্বভাবতই অস্বস্তিতে জাস্টিন ট্রুডো প্রশাসন। প্রতি বছরই খালসা দিবস উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়ে থাকে। গত রবিবার টরেন্টোতে হাজার হাজার মানুষ জমায়েত হন।

সমাবেশ থেকেই কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডায় প্রায় ৮ লক্ষ শিখ সম্প্রদায়ের মানুষের বাস। শিখ সম্প্রদায়ের মানুষের অধিকার যাতে সুরক্ষিত থাকে সেজন্য সবসময় তৎপর প্রশাসন। কেউ যাতে তাঁদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ না ছড়াতে পারে, সেজন্য সরকার সবসময় সচেষ্ট। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুন জঙ্গি তকমা পাওয়া হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পরই ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে শুরু করে। ২০২০ সালেই নিজ্জরকে জঙ্গি তকমা দেয় এনআইএ।

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি