Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিভিকরা পড়াবে না স্কুলে, বাঁকুড়া পুলিশের প্রকল্প স্থগিত রাখার নির্দেশ শিক্ষা দফতরের

অবিলম্বে এই কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিভিক ভলান্টিয়াররা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্ক ও ইংরেজির বিশেষ ক্লাস নেবে বলে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে বাঁকুড়া জেলা পুলিশ (Bankura Police)। ‘অঙ্কুর’ (Ankur) সেই প্রকল্পের কথা পুলিশের তরফে ঘোষণা করার পর রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। এবার বিষয়টিতে হস্তক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। অবিলম্বে এই কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। ইতিমধ্যে বাঁকুড়া জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাজ্য শিক্ষা দফতর সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্কুলে যে পঠন পাঠনের কর্মসুচি নিয়েছে বাঁকুরা জেলা পুলিশ তা অবিলম্বে স্থগিত রাখতে হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, স্কুলে এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না। পাশাপাশি কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা-ও জানতে চাওয়া হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে।

সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের এক কর্মসূচির সূচনা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেওয়ার কথা বলা হয় জেলা পুলিশের তরফে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘স্কুলের পড়া শেষ হওয়ার পরে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির বিশেষ ক্লাস নেওয়া হবে। এর জন্য জেলাজুড়ে প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে। বাচ্চাদের কী ভাবে পড়াতে হবে, সিভিক ভলান্টিয়ারদের সেই প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা।’ মোট ৫৫টি কেন্দ্রকে বেছে নেয় বাঁকুড়া পুলিশ। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি।’

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ