দুয়ারে সরকার কর্মসূচিতেই মিলবে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’

আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছেন দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচি। আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে এটাই শেষ দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। সেই কর্মসূচিতেই এবার ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’র(Bhabishyat Credit Card) জন্য আবেদন জানাতে পারবেন রাজ্যের বেকার যুবক যুবতী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে সব থেকে বেশি শিবিরের আয়োজন হবে গ্রাম বাংলার বুকে। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামের মানুষদের চাহিদা মতো তাঁদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই তিনি ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালুর কথা ঘোষণা করেন। ১৮-৩০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই কার্ডের জন্য দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ৩১ থেকে ৪৫ বছর বয়সী মাঝারি উদ্যোগপতি, ক্ষুদ্র শিল্পপতি, ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং ও পণ্য উৎপাদনকারীরাও এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন গৃহীত হলে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সেই ঋণের ওপর রাজ্য সরকার প্রত্যেক ঋণগ্রহীতাকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে।

আরও পড়ুন Singur অতীত, ভবিষ্যৎ Kharagpur, বাংলায় প্রত্যাবর্তন TATA’র

নবান্নের আধিকারিকদের দাবি, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এই কার্ডের জন্য আবেদনব নেওয়া হবে আগামী ১ এপ্রিল থেকে। ১০ এপ্রিল পর্যন্ত সেই আবেদন গ্রহণ করা হবে। তারপর আবেদন খতিয়ে দেখে ৩ মাসের মধ্যে আবেদনকারীকে ঋণ প্রদান করা হবে। এই ঋণ পেলে রাজ্যের কয়েক লক্ষ্য বেকার যুবক-যুবতী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি তথা ব্যবসায়ীরা লাভবান হবেন। রাজ্যের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। কারণ এরা ঋণ নিয়ে নিজেদের কাজকর্ম বাড়াবেন। সেই জায়গাতেই বাড়তি কর্মসংস্থানের সৃষ্টি হবে। সব থেকে বেশি লাভ হবে অবশ্যই গ্রাম বাংলার।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা