Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিক্ষোভে উত্তাল ম্যাক্রোঁর দেশ, ফ্রান্স সফর পিছিয়ে দিলেন রাজা চার্লস

পেনশন সংস্কার প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজের অবস্থানে অবিচল থাকার কথা ঘোষণা করার পর সেদেশে বিক্ষোভে সামিল হয়েছে ট্রেড ইউনিয়নগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেড ইউনিয়নের (Trade Union) চলমান বিক্ষোভের (Protest) কারণে উত্তাল ফ্রান্স (France)। আর সেই বিক্ষোভের জেরে ফ্রান্স সফর স্থগিত করলেন রাজা তৃতীয় চার্লস (King Charles)। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

পেনশন সংস্কার প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজের অবস্থানে অবিচল থাকার কথা ঘোষণা করার পর সেদেশে বিক্ষোভে সামিল হয়েছে ট্রেড ইউনিয়নগুলি। ক্রমশঃ সহিংস হয়ে উঠেছে সেই বিক্ষোভ। দশ দিন ধরে সেই বিক্ষোভ চলছে ফ্রান্সে। প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন। সেই উত্তাল পরিস্থিতির মাঝে আগামী ২৬ মার্চ রাজা তৃতীয় চার্লস ফ্রান্স সফরে যাবেন বলে জানানো হয়েছিল। কিন্তু সেই বিক্ষোভ এতটাই সহিংস হয়ে উঠেছে যে সেই সফর বাতিল করতে বাধ্য হল ব্রিটিশ রাজার অফিস। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে বলা হয়েছে, পেনশন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সে মঙ্গলবার আরেকটি নতুন ঘোষণার পর পূর্ব নির্ধারিত ২৬ থেকে ২৯ মার্চ রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে। 

উল্লেখ্য ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সে দেশের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপত্যটির সামনের দিকের প্রবেশদ্বার আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ম্যাকডোনাল্ড এর রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। 

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩, নিখোঁজ একাধিক

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?