এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সামান্য বেড়ে ৮ দশমিক ১৫ শতাংশ

মঙ্গলবার ইপিএফও’র সর্বোচ্চ নীতি নির্ধারক সমিতি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদ সামান্য বাড়াল কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। আজ মঙ্গলবার ইপিএফও’র সর্বোচ্চ নীতি নির্ধারক সমিতি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০২১ সালের মার্চে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে ইপিএফে ৮ দশমিক ৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত বছর অর্থাৎ ২০২১-২২  অর্থবর্ষে এক ধাক্কায় সেই সুদ কমিয়ে করা হয়ে ৮ দশমিক ১ শতাংশ। যা বিগত চার দশকের মধ্যে মধ্যে ছিল সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ অর্থবর্ষে দেশে ইপিএফে সুদ দেওয়া হয়েছিল আট শতাংশ।

এদিনের ইপিএফের সর্বোচ্চ নীতি নির্ধারক সমিতির বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন কয়েক কোটি পেনশনভোগী। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে –আকাশ ছুঁয়ে চলেছে তাতে সুদের ওপরে যাঁদের সংসার নির্ভরশীল তারা চরম বিপাকে পড়েছেন। ফলে সুদের হার খানিকটা বাড়বে বলে আশায় চিলেন তাঁরা। কিন্তু ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সভায় সুদ সামান্য বাড়িয়ে ৮ দশমিক ১৫ শতাংশ করায় তাঁরা রীতিমতো হতাশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের