চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটানস।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রতিশোধ নেওয়া হলো না মহেন্দ্র সিং ধোনির। বরং শিষ্য হার্দিক পাণ্ড্যর কাছে হারের হ্যাটট্রিকের মতো লজ্জা পেতে হলো গুরুকে। শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চার বল বাকি থাকতেই চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ান গুজরাত টাইটানস।

টসে জিতে এদিন প্রথমে মহেন্দ্র সিং ধোনির দলকে ব্যাট করতে রাত টাইটানস অধিনায়ক হার্দিক পাণ্ড্য। রুতুরাজ গায়কোয়াডের অবিশ্বাস্য ৯২ রানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে শুরু থেকেই ঝড় তোলেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। জুটি বেঁধে ৩৭ রান তোলার পরে রাজবর্ধন হাঙ্গেরগেকারের বলে ব্যক্তিগত ২৫ রানে (১৬ বলে) সাজঘরে ফেরেন ঋদ্ধিমান। এর পরে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান গিল। পওয়ার প্লে-তে প্রথম ৬ ওভারে গুজরাত তোলে ৬৫ রান। দশম ওভারে রাজবর্ধনের বলে চেন্নাই অধিনায়ক ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাই (১৭ বলে ২২ রান)। অধিনায়ক হার্দিক পাণ্ড্য খুব একটা সুবিধে করতে পারেননি। ১১ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে ক্লিন বোল্ড হন।

চতুর্থ উইকেটে বিজয়শঙ্করকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ের বোলারদের আক্রমণ সামাল দেন গিল। শেষ পর্যন্ত পঞ্চদশ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬৩ রানে (৩৬ বলে) আউট হন ভারতের তরুণ ব্যাটার। বিজয় শঙ্করকে (২১ বলে ২৭) ফেরান রাজবর্ধন। কিন্তু ততক্ষণে জয়ের দোরগোরায় পৌঁছে গিয়েছে হার্দিকের দল। শেষ ওভারে জয়ের জন্য গুজরাতের দরকার ছিল আট রান। হাতে পাঁচ উইকেট থাকায় কোনও পরোয়া না করে ঝোড়ো ব্যাটিং করেন রাহুল তেওতিয়া ও রশিদ খান। ওভারের প্রথম দুই বলে ছক্কা আর চার হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন রশিদ খান। শেষ পর্যন্ত তিন বলে ১০ রান করে অপরাজিত থাকলেন আফগান অলরাউন্ডার। আর রাহুল তেওতিয়া অপরাজিত থাকলেন ১৪ বলে ১৫ রানে। চেন্নাইয়ের হয়ে চার ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নিলেন রাজবর্ধন।

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা