ভাগ্য ফিরল ‘বাদাম কাকু’র! গান নয়, এবার সরাসরি বাংলা সিরিয়ালে অভিনয় করবেন ভুবন বাদ্যকর

১লা এপ্রিল থেকে একটি সিরিয়ালে বাবার ভূমিকায় অভিনয় করবেন ‘কাঁচা বাদাম’ ভুবন বাদ্যকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের শেষের দিকে ‘কাঁচাবাদাম’ গেয়ে নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিলেন বীরভূমের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। রাস্তায় রাস্তায় কাঁচাবাদাম বেচে দিন চলত তাঁর, বিক্রি বাড়ানোর জন্যে কাঁচাবাদাম গানটি বেঁধেছিলেন, কিন্তু কে জানত! এই গানই তারা ভাগ্য ফিরিয়ে দেবে। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি সেলিব্রিটি হয়ে যান ভুবন বাদ্যকর। তাঁর গানে নেচে ওঠেন বলিউড থেকে হলিউড, ক্রীড়ামহল থেকে রাজনৈতিক মহল। তাঁকে দিয়ে গান গাওয়ানোর জন্যে তারা বাড়ির সামনে ভিড় জমান একঝাঁক মিউজিক কোম্পানিগুলি। ভাগ্য ফিরে যায়, ভুবন বাদ্যকরের।

ক্যাসেট কোম্পানিগুলি থেকে যা টাকা পান, তাতে নিজের ভাঙাচোরা বাড়ি ভেঙে স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়ে ফেলেন ভুবনবাবু। কিন্তু সফলতার শীর্ষে উঠেও হোঁচট খান ভুবন বাদ্যকর। মাস খানেক আগেই ‘কাঁচা বাদাম’ গান চুরির অভিযোগ এনে সংবাদ শিরোনামে নাম উঠিয়েছিলেন ভুবন বাদ্যকর। চরম অর্থকষ্টেভুগছেন তিনি, সেই কথাও নিজের মুখেই জানিয়েছিলেন। এদিকে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট তাঁর হাত থেকে ফসকে যাওয়ায় সংবাদমাধ্যমের কাছে অশ্রুও বইয়ে ছিলেন ভুবন বাদ্যকর। অবশেষে ভাগ্যদেবী সহায় হলেন বাদাম কাকুর। আর গান নয়, অভিনয়ের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভুবন বাদ্যকর।

জানা গিয়েছে, ১লা এপ্রিল থেকে একটি সিরিয়ালে বাবার ভূমিকায় অভিনয় করবেন ‘কাঁচা বাদাম’ ভুবন বাদ্যকর। এতদিন গায়ক হিসাবেই ‘দাদাগিরি’ থেকে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র স্টেজে রাজত্ব করেছেন তিনি, এবার সরাসরি অভিনয়ে ভুবন বাদ্যকর। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভুবন বাদ্যকর। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর। তাঁর কথায়, মাস তিনেক আগে শ্যুটিং শুরু করেছেন তিনি। সিরিয়ালে তাঁকে মেয়ের বাবার ভূমিকায় দেখা যাবে। মোট দু-দিন অভিনয় করেছেন ভুবন বাবু, বিনিমেয় চল্লিশ হাজার টাকা পরিশ্রমিকও পেয়েছেন। গত মাসেই জানা যায়, নিজের স্বপ্নের প্রাসাদে থাকতে পারছেন না তিনি। চাঁদা শিকারিদের অত্যাচার থেকে বাঁচতে ভাড়া বাড়িতে থাকছেন। পাশাপাশি ‘কাঁচাবাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও ঠুকেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের