IPL-2023-বৃহস্পতিবার ইডেনে বিরাট রাসেল লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের ২২ গজে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচের উত্তাপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা শহরজুড়ে। নাইটদের ফেস্টুন ও ট্যাগ লাইন করবো, লড়বো, জিতবো রে এখন শোনা যাচ্ছে তিলোত্তমার আনাচে-কানাচে।

এই ম্যাচে দুই জনের ব্যাটিং দেখার জন্য দর্শকরা মাঠে আসবেন বলে মত বিশেষজ্ঞদের। কেননা কেকেআর দলে রয়েছেন আন্দ্রে রাসেল এবং বেঙ্গালুরু দলে আছেন বিরাট কোহলি। যিনি ইতিমধ্যেই ফিরে পেয়েছেন তাঁর হারানো ফর্ম। কিন্তু বিশেষজ্ঞদের এই মত অনেকেই মানতে নারাজ। তাঁদের মতে, শুধু বিরাট-রাসেল-এর ব্যাটিং-এর লড়াইয়ে আরও একজন থাকবেন তিনি হলেন দলনেতা ফাপ ডুপ্লেসি। তিনিও যে খুব একটা পিছিয়ে নেই, তা জানান দিয়েছেন প্রথম ম্যাচেই।

আরও জানতে পড়ুন: আইপিএল-এ চোট, বিশ্বকাপেও অনিশ্চিত উলিয়ামসনhttps://www.live.eimuhurte.com/sports/ken-willyamson-update-news/

ব্যাট হাতে যেমন লড়াই হবে, তেমনি শেয়ানে-শেয়ানে টক্কর হবে বল হাতেও। একদিকে যেমন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, টিম সাউদিরা রয়েছেন, তেমনি অন্য দিকে রয়েছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেলদের। প্রথম ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যাবে বেঙ্গালুরু দলের বোলাররা প্রত্যেকেই উইকেট নিয়েছেন তেমনি নাইটদের বোলাররাও পিছিয়ে নেই। সুতরাং ব্যাটিং-এ লড়াই দুই-এর বিরুদ্ধে এক হলেও বল হাতে লড়াই হবে শেয়ানে-শেয়ানে।

তবে ইডেনের পিচে কিন্তু পেসারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে দুই অধিনায়কই চাইবেন পেস বোলিং প্রধান্য রাখতে। তাই এই পিচে টস জিতে অবশ্যই প্রথম ব্যাটিং নেওয়া উচিত। সুতরাং ব্যাট-বলের এই মহাযুদ্ধে কোন অধিনায়ক শেষ পর্যন্ত জয়ের হাসতে পারেন সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে।

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর