ডিউটি যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট পুলিশ কনস্টেবল

সাতসকালে ঠাকুরপুকুর থানার সামনেই দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের কর্মরত কনস্টেবল। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনা(Accident) দক্ষিণ শহরতলির বুকে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। ডিউটি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের(Kolkata Police) এক কনস্টেবল(Constable)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীর এহেন মৃত্যুতে মানসিক ভাবে ধাক্কা খেয়েছে বাহিনীর অন্য কর্মীরাও। যে ঘাতক লরির ধাক্কায় এই কনস্টেবল মারা গিয়েছেন, সেই লরিটিকে পুলিশ আটক করলেও তার চালক ও খালাসী পলাতক। পুলিশ তাদের সন্ধান শুরু করেছে।

আরও পড়ুন পঞ্চায়েতে রাম-বাম জোটের ইঙ্গিত সুকান্তের গলায়

জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতার দক্ষিণ-পশ্চিম প্রান্তের ঠাকুরপুকুর থানার(Tahkurpukur PS) কর্মরত কলকাতা পুলিশের কনস্টেবল শিশির মণ্ডলকে বেহালা(Behala) চৌরাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। ঠাকুরপুকুর থানা থেকে বাইকে চেপে রওয়ানা দেন। কিন্তু থানার সামনে বাইক ঘোরাবার সময়েই ডায়মন্ডহারবার রোড ধরে যাওয়া একটি বালি বোঝাই লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পযড়ে যান শিশিরবাবু। মাথায় আঘাত লাগে তাঁর। তড়িঘড়ি উদ্ধার করা হয়েছিল শিশিররকে। তাঁকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শিশিরবাবুর বাড়ি বেহালা এলাকাতেই। তাঁর পরিবারে মৃত্যুর খবর পৌঁছালে সেখানে কান্নার রোল ওঠে।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক