ভারত পাকিস্তানে না খেলতে চাওয়ায় হতাশ মিয়াদাঁদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল। তার কারণ হিসেবে ভারত উল্লেখ করেছিল পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার ক্ষেত্রে উপযুক্ত নয়। বুধবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ও কিংবদন্তী ব্যাটসম্যান জাভেদ মিয়াদাঁদ।

তিনি বলেন, আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে অনুষ্টিত হবে। এই টুর্নামেন্টে ভারত নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তানের মাটিতে না খেলার সিদ্ধান্তে আমি খুবই হতাশ এবং মর্মাহত। তাঁর মতে, নিরাপত্তা এবং মৃত্যু কোনওটাই আমাদের হাতে নয়।

প্রাক্তন পাক ক্রিকেটার এখানেই থেমে না থেকে আরও বলেন, আমাদের বিশ্বাস করে ভারত পাকিস্তানে এসে খেলতে চাইলে আসতেই পারে। আর যদি মনে করে আসবে না তাহলে না এলেও চলবে। জীবন এবং মৃত্যু আমাদের হাতে নেই, সবটাই ঈশ্বরের হাতে।

আরও জানতে পড়ুন: রোনাল্ডোর সঙ্গে বিতর্কের জেরেই বরখাস্ত গার্সিয়াhttps://www.live.eimuhurte.com/sports/suspend-all-naser-coach/

এরপর মিয়াদাঁদ কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, অদ্ভুত ব্যাপার। ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে না এসে হীনমন্যতার পরিচয় দিয়েছে। অথচ ভারতের মাঠে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানাচ্ছে।

এই প্রসঙ্গে মিয়দাঁদ বলেন, পাকিস্তানের উচিত ভারতকে জানিয়ে দেওয়া অবশ্যই আমরা যাবো। তবে তার আগে তোমাদের এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তানে আসতে হবে। সক্ষেত্রে ভারত যদি পাকিস্তানের ডাকে সাড়া না দেয, তাহলে পাকিস্তানেরও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত নয়।

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে ভারত যে পাকিস্তানে খেলতে আসতে চাইবে না এমন সন্দেহ পাকিস্তান আগেই করেছিল। তবুও পাকিস্তান ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে বলে জানিয়ে তাঁরা চেন্নাই ও কলকাতাতে পাকিস্তানের ম্যাচগুলি দেওয়ার অনুরোধ জানিয়ে সৌহার্দ্যের পরিচয় দিয়েছে বলে মনে করেন জাভেদ মিয়াদাঁদ।

মিয়াদাঁদের পাশাপাশি ভারতের না খেলার সিদ্ধান্তকে নিয়ে বিসিসিআই-এর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পাক ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক যেভাবে খারাপ হচ্ছে তা একেবারেই উচিত নয়। এর জন্য অবশ্য ইমরান ভারতকেই দায়ী করেছেন। তাঁর মতে, ভারত ভাবছে ওরাই ক্রিকেটের সবকিছু। ওরা যা বলবে সেটাই সবাইকে মানতে হবে। এটা ভারতের একদমই ভুল ধারনা।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?