ভিক্ষা করেন ঘোড়ায় চড়ে!

থাকেন একটি ঝুপড়িতে। সেই ঝুপড়িও তাঁদের নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন এক ভিক্ষুক (BEGGER) যিনি ভিক্ষা করতে বেরোন ঘোড়ায় চড়ে। না, খবরে উঠে আসা ভিক্ষা করে বড়লোক হওয়া কেউ নন তিনি। তাঁর রোজ দু’বেলা খাবারও জোটে না প্রায় দিন। তবে ঘোড়ায় চড়ে ভিক্ষা কেন?

তিনি দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামের  বাসিন্দা। তাঁর নাম জামাল হোসেন ওরফে জালু। সঙ্গী বলতে তাঁর স্ত্রী শাহিনুর বেগম। থাকেন একটি ঝুপড়িতে। সেই ঝুপড়িও তাঁদের নয়। এক আত্মীয় দয়া করে থাকতে দিয়েছেন।

জামালের বয়স ৬০ পেরিয়েছে। অসুস্থ। চলার সামর্থ্য তেমন নেই। এই অবস্থাতেই রোজ সকালে বেরিয়ে সন্ধ্যায় ফেরেন তিনি। চাল-ডাল-আলু বা টাকা জোটে। সামান্য ওই সবেই অন্নসংস্থান হয় দম্পতি ও ঘোড়ার।

জামাল নিজেই জানিয়েছেন, ১৩ হাজার টাকা জমিয়ে ঘোড়াটি তিনি কিনেছিলেন। সেই টাকা এসেছিল নিজেদের গরু বিক্রি করে। প্রথম প্রথম ভিক্ষুকের ঘোড়ায় চড়া ভালো ভাবে নিত না কেউ। এখন অসহায়তা দেখে অনেকেই ভিক্ষে দেন। ভিক্ষুক ও তাঁর স্ত্রী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও মেলেনি সরকারি সাহায্য।

স্থানীয় সূত্রে খবর, নদী ভাঙনে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন ওই দম্পতি। আগে তাঁরা ঢাকায় ঝাড়ুদারের কাজ করতেন। তবে অতিমারির সময় থেকে কাজ নেই তাঁদের। আরও জানা গিয়েছে, আগে হেঁটেই ভিক্ষে করতেন তিনি। তবে অসুস্থ হওয়ার পরে বাধ্য হয়ে নিজেদের একমাত্র গরু বিক্রি করে ঘোড়া কিনেছেন তিনি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক এই প্রসঙ্গে বলেন, এই বিষয় জানা ছিল না। খোঁজ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার চেষ্টা করা হবে।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের