অভিষেকের কর্মসূচি ভেস্তে দিতেই কী কালিয়াগঞ্জে তাণ্ডব? উঠেছে প্রশ্ন

আহত হন প্রায় ৪০ জন পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসংযোগ যাত্রার প্রথম দিনে আবারও তাণ্ডব কালিয়াগঞ্জে। মঙ্গলবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির দুটি ভাগ- জনসংযোগ, গ্রামবাংলার মতামত। হচ্ছে ৩ থেকে ৫টি করে সভাও। তৃণমূলের অভিযোগ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কর্মসূচি ভেস্তে দিতেই থানায় তাণ্ডব চালানোর মতো জঘন্য কাজ করেছে বিজেপি।

এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। হামলা চালানো হয় থানায়। আগুন লাগানো থেকে শুরু করে ইট-পাথর বৃষ্টি, বোতল ছোঁড়া, মারধর, বোমাবাজি- বাদ থাকেনি কিছুই। বিক্ষোভকারীদের ভিড়ে কেএলও জঙ্গি আছে বলেও অভিযোগ। সবুজ শিবিরের দাবি, কেএলও নেতা জীবন সিংহের পরিকল্পনা। অতর্কিত হামলায় আহত হন প্রায় ৪০ জন পুলিশ। 

অভিষেক বর্তমানে ৩ দিনের কর্মসূচিতে কোচবিহারে। রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়েছে ‘নিজের প্রার্থী নিজে বাছুন’। তবে তাঁর সফরের আগেই ‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে’- এই দাবি আবারও করেছিলেন অনন্ত মহারাজ। তিনি বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে বৈঠকও করেছিলেন তিনি। তারপর থেকে তাঁর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে একাধিক বিজেপি নেতার।

কেএলও এবং বিজেপি নেতাদের দাবি, উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক। অনন্ত মহারাজের দাবিও তাই। সবুজ শিবিরের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও এবং বিজেপির সুর বারবার এক হয়েছে। অভিযোগ, অভিষেকের সভা ও কর্মসূচি বানচাল করতে ও তাঁর জনপ্রিয়তা থেকে মোড় ঘোরাতেই কালিয়াগঞ্জকে আবার উত্তপ্ত করতে থানায় হামলা করার চক্রান্ত করেছে বিজেপি। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘এই জঘন্য কাজ বিজেপি করেছে’।

উল্লেখ্য, নাবালিকার রহস্যমৃত্যুতে উত্তাল কালিয়াগঞ্জ। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্টেও একই কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, দেহে ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, ধর্ষণ করে খুন। সবুজ শিবিরের অভিযোগ, নাবালিকা মৃত্যু নিয়ে মিথ্যে রাজনীতি করা হচ্ছে।  

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট