মেরামতির কাজের জন্য শনি ও রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

রাতে সেতুর কেবল পরীক্ষাও করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) মেরামতির (Maintenance) কাজের জন্য চলতি সপ্তাহের শনিবার ও রবিবার রাতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুদিন রাতে সেতুর কেবল পরীক্ষাও করা হবে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ এপ্রিল শনিবার ও ৩০ এপ্রিল রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। শনিবার রাত ১২টা থেকে পর দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেতু বন্ধ থাকার পরেও কীভাবে যান চলাচল স্বাভাবিক রাখা হবে সেই বিষয়ে ইতিমধ্যে বৈঠক করেছে হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্তারা। বৈঠকে কোন পথে গাড়ি ঘোরানো হবে, সেই বিষয়ে আলোচনা হয়।

লালবাজারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পণ্যবাহী লরি আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সেই লরিগুলিকে ওই নির্দিষ্ট সময়ে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ভবানীপুরের দিক থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুট ধরে। বন্দর এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে নিবেদিতা সেতুতে। এক পুলিশ কর্তা জানান, মেরামতির কাজ চলাকালীন সেতুতে কোনও ছোট গাড়িও উঠতে দেওয়া হবে না। স্ট্র্যান্ড রোড এবং হাওড়া সেতু হয়ে সেই গাড়িগুলিকে যেতে হবে বলে জানিয়েছেন তিনি।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ