টিভি লাইভে অসুস্থ হয়ে পড়লেন তুরস্কের রাষ্ট্রপতি, বাতিল নির্বাচনী সভা

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ  তাইপে এর্ডোয়ানের। সামনেই নির্বাচন। এমনিতেই চাপে রয়েছেন তিনি। তার ওপরে গত মঙ্গলবার টিভিতে সাক্ষা‍ৎকার দেওয়ার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন। আর সেই অসুস্থতার জেরে বাতিল করতে হয়েছে যাবতীয় নির্বাচনী সভা।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত মঙ্গলবার লাইভ টিভি সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়েছেন তুরস্কের রাষ্ট্রপতি এর্ডোয়ান। সাক্ষা‍ৎকার দেওয়ার সময়ে তাঁকে বেশ বিমর্ষই দেখাচ্ছিল। ২০ মিনিটে সাক্ষাৎকার শেষ করে ফিরে আসেন তিনি। চিকি‍ৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন তিনি। বুধবার আনাতোলিয়ান প্রদেশে তিনটি নির্বাচনী সভা বাতিল করেন তুরস্কের রাষ্ট্রপতি। তাঁর বদলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে ওই সভাতে হাজির ছিলেন। আজ বৃহস্পতিবার মেরসিনে একটি সমাবেশে উপস্থিত হওয়ার পাশাপাশি তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে ভার্চুয়ালি  পারমাণবিক কেন্দ্রের উদ্বোধন করেছেন তিনি।

২০০৩ সালে প্রথমে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এর্ডোয়ান। ২০১৪ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন। যদিও ইদানিং তাঁর জনপ্রিয়তায় যথেষ্টই ভাঁটা পড়েছে। সম্প্রতি দেশে ভয়াবহ ভূমিকম্পের সময়ে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ওই নির্বাচনে এর্ডোয়ানের বিরুদ্ধে বিরোধী জোটের প্রার্থী হয়েছেন তুরস্কের গান্ধি হিসেবে পরিচিত কামাল কিলিচদারোগ্লু।।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?