Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনবদ্য আমান, ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ১৩০ রান তুলল দিল্লি

দিল্লির পক্ষে সর্বোচ্চ রান করেন আমান হাকিম খান (৪৪ বলে ৫১)।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মহম্মদ শামির আগুন ঝরানো বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের ব্যাটাররা। ২৩ রানে পাঁচ উইকেট হারানো দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন অক্ষর পটেল, আমান হাকিম খান আর রিপল পটেল। তিন ব্যাটারের বুক চিতিয়ে লড়াইয়ের ফলে ভদ্রস্থ রানে পৌঁছল দিল্লি। গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে ওয়ার্নারের দল। গুজরাতের পক্ষে মহম্মদ শামি চার ওভারে ১১ রান খরচ করে নিয়েছেন চার উইকেট।

মঙ্গলবার রাতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্ত তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়াল। ঘরের মাঠে শুরু থেকেই আগুন ঝরালেন গুজরাতের মিডিয়াম পেসার মহম্মদ শামি। প্রথম বলেই খোঁচা মারতে গিয়ে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন ফিল সল্ট। পরের ওভারে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার (২)। তৃতীয় ওভারে বল করতে এসে রিলি রোসোকে (৮) ফিরিয়ে দেন শামি। পঞ্চম ওভারে এসে ফের ওয়ার্নারদের জোড়া ধাক্কা দেন শামি। প্রথম বলে ফেরান মণীশ পাণ্ডে (১) আর শেষ বলে ফেরান প্রিয়ম গর্গকে (১০)। ২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ত্রাহি-ত্রাহি রব পড়ে যায় দিল্লি শিবিরে।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে খানিকটা টেনে তোলেন অক্ষর পটেল ও আমান হাকিম খান। দুজনে ৪৮ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে অক্ষর পটেলকে আউট করে জুটি ভাঙেন মোহিত শর্মা। ৩০ বলে ২৭ রান করেন দিল্লির সহ অধিনায়ক। তখনও অনেকের মনে সংশয় ছিল, একশোর গণ্ডি পেরোতে পারবে তো দিল্লি? সেই সংশয়ের অবসান ঘটান আমান ও রিপাল পটেল। গুজরাতের বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে ৪১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন আমান। সপ্তম উইকেটে যোগ হয় ৫৩ রান। অর্ধশতরান করার পরেই রশিদ খানের বলে সাজঘরে ফেরেন আমান ৯৪৪ বলে ৫১ রান)। এর পরে কিছুটা লড়াই করেন রিপল। শেষ ওভারের পঞ্চম বলে তাঁকে (১৩ বলে ২৩) ফেরান মোহিত শর্মা। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত