মোদিকে কটূক্তি, খাড়গের ছেলেকে শোকজ নির্বাচন কমিশনের

পাশাপাশি বিজেপি নেতা বসনগৌড়া পাতিল ইয়াতনালকেও শোকজ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটকে বিধানসভা ভোটে যুযুধান রাজনৈতিক শিবিরের নেতা-নেত্রীদের ভাষা ব্যবহারে সংযত হওয়ার জন্য আগেই সতর্ক করেছিল নির্বাচন কমিশন। আর সেই সতর্কবার্তা জারির ২৪ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গেকে শোকজ করল।  পাশাপাশি বিজেপি নেতা বসনগৌড়া পাতিল ইয়াতনালকেও শোকজ করা হয়েছে। দুজনের জবাব পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বুধবার নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

গত সপ্তাহেই দলের এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘আপনি (মোদি)  গুলবর্গায় এসে বলেছেন, চিন্তা করবেন না দিল্লিতে বানজারার ছেলে বসে রয়েছে। যদি দিল্লিতে একজন নালায়েক বেটে বসে থাকেন, তাহলে কী লাভ?’ প্রিয়ঙ্কের ওই মন্তব্যে বেজায় চটে যায় বিজেপি শিবির। প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে নির্বাচন কমিশনে গিয়ে ছিচকাঁদুনিও গেয়ে আসেন পদ্ম নেতারা। ওই ঘটনায় এবার কংগ্রেস সভাপতির ছেলেকে শোকজ করল নির্বাচন। প্রিয়ঙ্কের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্কের পাশাপাশি কু-কথা বলার জন্য শোকজ করা হয়েছে বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনালকে। সম্প্রতি এক নির্বাচনী সভায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ‘বিষকন্যা’ ও ‘পাকিস্তানের চর’ বলে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন কর্নাটকের ‘দিলীপ ঘোষ’।’

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু