দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমর্ত্য সেনের ‘প্রতীচী’ নিয়ে বোলপুর স্টেশনে যা বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বৈঠকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। নির্দেশ ছিল আগামী ৬ মে ‘প্রতীচী’র সামনে বিধায়ক, বাউল এবং দলের নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থানের। তারপর আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকেও এই ইস্যুতে দলের উদ্দেশ্যে  বেশ কিছু কথা বললেন তিনি।

মালদা যাওয়ার সময় দলের নেতা ও কর্মীদের বোলপুর স্টেশন থেকে ভালোভাবে অবস্থান কর্মসূচি পালন করার পরামর্শ দিয়েছিলেন তিনি। ফের কলকাতা ফেরার সময় এই বিষয়েই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিশিষ্টজনদের প্রতি তাঁর আবেদন, প্রতীচী’তে গিয়ে অবস্থানের। আগামিকালের কর্মসূচি নিয়ে বোলপুর স্টেশন থেকে দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দেন তিনি। তারপরেই হুঁশিয়ারির সুরে বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিয়ে দেখুক, আমাকে তো চেনে না…’। আর তা বলেই হেসে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই মূলত চলবে প্রতিবাদ। বলেন, আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তী উদযাপনেও যেন থাকে কবিগুরুর গান।

এদিন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং দলের স্থানীয় নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, আগামী ৯ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাচ্ছেন বীরভূমে। সেই দলীয় কর্মসূচি নিয়েও এদিন পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো।    

 

AMARTYA SEN

Published by:

Share Link:

More Releted News:

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ