বারামুল্লা-রাজৌরিতে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

গতকাল শুক্রবারই রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ সেনা জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জঙ্গি দমন অভিযানে গিয়ে শুক্রবারই শহিদ হয়েছিলেন পাঁচ সেনা জওয়ান। আর তার ২৪ ঘন্টার মধ্যেই বদলা নিলেন নিরাপত্তারক্ষীরা। শনিবার সকালে বারামুল্লা ও রাজৌরি সেক্টরে বিশেষ অভিযানে গিয়ে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করলেন তাঁরা। যদিও নিহত দুই জঙ্গির বিস্তারিত পরিচয় জানায়নি জম্মু-কাশ্মীর পুলিশ। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

গত ২০ এপ্রিল পুঞ্চ সেক্টরে সেনা গাড়িতে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন পাঁচ সেনা জওয়ান। হামলায় জড়িতদের ধরতে গতকাল শুক্রবার রাজৌরির কান্দি এলাকায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। অভিযান চলার সময়ে সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। ওই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও চার সেনা জওয়ান। তাঁদের উদ্ধার করে উধমপুরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় আরও তিন সেনা জওয়ান মারা যান।

এদিন সকাল থেকে বারামুল্লা ও রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযান শুরু করে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা। অভিযানের সময়ে ফের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। ওই গুলিতে ভবলীলা সাঙ্গ হয় দুই জঙ্গির। অন্যদিকে, আজ শনিবারই পরিস্থিতি পর্যালোচনা করতে রাজৌরি যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করতে পারেন।

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল