ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক

বিজেপি নেতা খুনের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেতা খুনের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুব্রত মণ্ডল। গোড়ামহল এলাকার বাসিন্দা তিনি। বাড়ি থেকেই সুব্রতকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শনিবার এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। টানা তল্লাশি চালানোড় পর সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগে যে ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল না সুব্রতর। ওই ঘটনায় যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করে সুব্রতর নাম পাওয়া গিয়েছে। ধৃত তিনজনের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য সোমবার বিকেল নাগাদ ৫টা নাগাদ বাকচায় বিজয়কৃষ্ণকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ করে বিজেপি। বিষয়টি নিয়ে রাস্তায় নামে গেরুয়া শিবির। বিধায়ক অশোক দিন্দা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে