দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: ধোনিদের বিরুদ্ধেও জয় পেয়ে অঘটন ঘটাতে মরিয়া ওয়ার্নার বাহিনী

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ বুধবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি। একটা দল লিগ টেবিলের দু-নম্বর স্থানে রয়েছে, আর একটা দল রয়েছে টেবিলের একদম শেষে। অর্থাৎ যাঁদের কাছে প্লে-অফে যাওয়ার রাস্তা আর খোলা নেই। তবুও জয় পেতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দিল্লি।

আগের ম্যাচে বিরাট কোহলিদের বেঙ্গালুরুকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছেন সৌরভ-পন্টিংয়ের দল। ম্যাচটি ৭ উইকেটে জিতিছেলন সল্টরা-মার্শরা। এবার বুধবারও সেইরকম একটি মিরাক্কেল ঘটার অপেক্ষাতেও রয়েছেন তাঁরা।

বিরাটদের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ খেলেছিলেন ফিল সল্ট। ৪৫ বলে ৮৭ রানের ঝক ঝকে ইনিংসের জন্যই সেই ম্যাচে জয় পেয়েছিল দিল্লি। বিরাটদের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে মরিয়া সল্ট। তবে বেঙ্গালুরুর থেকে চেন্নাই যে বেশি শক্তিশালী দল তা মেনেও নিচ্ছেন রিকি পন্টিংরা। তাঁদের কাছে হারানোর কিছু নেই। কাজেই সব ম্যাচেই এখন ডু-অর-ডাই ফর্মেশনাই দিল্লি যে খেলবে এমনটাই মনে করছেলন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন: ব্রুইনের গোল বৈধ কি না তা নিয়ে শুরু জল্পনা

অন্য দিকে পচা শামুকে যাতে পা না কাটে সেদিকেই নজর রয়েছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কেননা তাঁর দল এই মুহূর্তে লিগ টেবিলের দু নম্বর স্থানে রয়েছে। আগের ম্যাচে মুম্বইকে হারিয়েছে ধোনিরা। দিল্লি লিগ টেবিলের একদম নীচে থাকলেও তাঁদেরও সমান গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন চেন্নাই টিম ম্যানেজম্যান্ট।

খেলাটার নাম ক্রিকেট। অঘটন যে কোনও সময়ই ঘটতে পারে। কাজেই রোহিতদের বিরুদ্ধে দিল্লির জয়টাই ধোনিদের কিছুটা হলেও দিল্লির ব্যাপারে চিন্তা করতে বাধ্য করেছে। কাজেই দিল্লিকেও হাল্কাভাবে নিতে নারাজ চেন্নাই-বাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ