বিতর্ককে ‘নো পাত্তা’! ৫ দিনে ৫৬ কোটি আয়, ছবিটি দেখার জন্যে কোটি কোটি মানুষকে ধন্যবাদ আদা শর্মার

থিয়েটারে দাঁড়িয়ে অভ্যর্থনা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্র #TheKeralaStory উল্লেখ করছেন, সমালোচক এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করছেন,

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর এভাবেই দেশে সাড়া ফেলেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। ২০২৩ সালে একই ঘটনা পুনরাবৃত্তি হল ‘দ্য কেরালা স্টোরি’-কে ঘিরে। বিতর্কি চারিদিকে কৌতুহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের ছবিটি দেখার জন্যে। এত বিতর্কও দমাতে পারছে না দ্য কেরালা স্টোরি কে। মুক্তির দিনেই বক্সঅফিসে দুর্দান্ত রাজত্ব করেছে দ্য কেরালা স্টোরি। ইতিমধ্যেই ৫০ কোটি পেরিয়েছে ছবি। ৫ দিনে ৫৬ কোটি আয় করল ছবি। কথাতেই আছে ‘নেগেটিভ পাবলিসিটি ইজ গুড সাক্সেস’। ঠিক তেমনটাই হল দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে। ৫ মে পেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা। ট্রেলার সামনে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। ছবি মুক্তির আগে সুপ্রিম কোর্ট, কেরালা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্টে একাধিক অভিযোগ জমা পড়ে ছবিটির বিরুদ্ধে। কিন্তু আদালত সবটাই প্রত্যাখ্যান করে। ছবির মুক্তি বন্ধের কোনও কারণই আদালত খুঁজে পায়নি। শুরু থেকেই হলমুখী দর্শক। যেভাবে আয় করছে এই ছবি, তাতে বোধহয় লজ্জা পাবে সলমন-আমিররাও। এমনকী বাঙালি পরিচালক সুদীপ্তা সেন পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝামেলা চলছে তামিলনাড়ু আর কেরালাতেও। কিন্তু ব্যবসা একেবারে দমে নেই। বুধবার ছবির ৫ দিনের আয় (The Kerala Story Box Office Collection) সামনে আনলেন বিখ্যাত ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ।তরণ টুইটে লিখলেন, ‘দ্য কেরালা স্টোরি ব্লকবাস্টার হওয়ার দৌঁড় চালিয়ে যাচ্ছে। পঞ্চম দিনের আয় চতুর্থ দিনের থেকে অনেক বেশি। শুক্রবার ৮.০৩ কোটি, শনি ১১.২২ কোটি, রবি ১৬.০১ কোটি, সোম ১০.০৭ কোটি, মঙ্গল ১১.১৪ কোটি। মোট: ৫৬.৮৬ কোটি। #ভারত বিজ। #বক্স অফিস।’

এদিকে দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে দর্শকদের ধন্যবাদ জানিয়ে ছবির নায়িকা আদা শর্মা বলছেন, ‘আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। আমি ধন্য তার জন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন, সতর্ক করবে, তাঁদের জীবন বাঁচাবে। শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্র করতে গিয়ে আমি শারীরিক এবং মানসিক দুই ভাবে ভীষণই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। এর ক্ষত সোজাসুজি আমার আত্মায় পৌঁছেছে। আজীবনেও সেই ক্ষত সারবে না।’ তিনি আরও একটি শক্তিশালী নোটে লেখেন, “থিয়েটারে দাঁড়িয়ে অভ্যর্থনা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্র #TheKeralaStory উল্লেখ করছেন, সমালোচক এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করছেন, আপনাদের অনেকের কাছ থেকে হাউসফুল বার্তা, বাম্পার উদ্বোধন! এত কিছু স্বপ্নেও ভাবতে পারিনি। আমার জন্য আপনার সব স্বপ্ন সত্যি হচ্ছে #Greatful (sic)।’ এদিকে ৮ ই মে পশ্চিমবঙ্গে ছবিটি ব্যান করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করেছেন ছবি নির্মাতারা। এছাড়াও কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যেগুলির শুনানি এই সপ্তাহেই হবে।

কেরালার গল্প সম্পর্কে

কেরালার গল্পটি কেরালার একজন নিরীহ হিন্দু মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে, যাদের ইসলামিক বন্ধুরা ব্রেনওয়াশ করে ধর্মান্তরিত করে। পরে তাঁদের আইএসআইএস সন্ত্রাসী সংগঠনে পাঠানো হয়। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন এবং প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ফিল্মটি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে কেরালার প্রায় ৩২,০০০ মহিলা এই বিপজ্জনক প্রকল্পের আওতায় আটকা পড়েছিলেন। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি স্ক্যানারে রয়েছে। ছবিটির ট্রেলারের বর্ণনা ‘৩২,০০০ নারীর গল্প’ থেকে পরিবর্তিত হয়েছে মাত্র সম্প্রতি তিন নারীর গল্পে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের