দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্ধারামাইয়া, মুসলিম-সহ তিন সম্প্রদায় থেকে উপ-মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন সিদ্ধারামাইয়া (Siddaramaiah)। আর রাজ্যে কংগ্রেসের সংগঠন সামলানোর দায়িত্ব থাকবে ডিকে শিবকুমারের (D K Shivakumar) কাঁধে। বুধবার কর্ণাটকের কংগ্রেসের পোড় খাওয়া নেতাদের সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) চূড়ান্ত পর্বের বৈঠকের আগে এমনটাই খবর সূত্রের। ওই সূত্র আরও জানিয়েছে, দক্ষিণের এই রাজ্যে তিনজনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে। লিঙ্গায়েত, দলিত এবং মুসলিম সম্প্রদায় থেকে এক জন করে নিয়ে মোট তিন জনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে খবর সূত্রের।

সূত্রের খবর, ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবি করেছিলেন। কিন্তু তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও ফিরিয়েছেন বলে সূত্রের দাবি। কংগ্রেস নেতা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তিন জনের নাম বৈঠকে উঠতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, লিঙ্গায়েত, দলিত ও মুসলিম সম্প্রদায় থেকে এমবি পাটিল (MB Patil), জি পরমেশ্বরা (G Parameshwara) এবং ইউটি খাদের (UT Khader) উপ-মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি শিবকুমারের সঙ্গে কথা বলে তাঁকে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু শিবকুমার বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর তাঁকে কর্ণাটকের কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বলেন কংগ্রেস নেত্রী। উল্লেখ্য বুধবার মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং শিবকুমারের সঙ্গে দেখা করার পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত আকারে ঘোষণা করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ