রতুয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দিনমজুরের বাড়ি পুড়ে ছাই

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: বুধবার রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রতুয়া-১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে(Mahadevpur Village) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।এই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ থেকে ছয়টি দিনমজুরের বাড়ি পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনা সম্পর্কে জানা গেছে, মহাদেবপুর এলাকায় কালাম খান নামের এক ব্যক্তির বাড়ির সামনে মজুত রাখা প্লাস্টিকের ঝুড়িতে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তীতে অগ্নিকান্ড রুখতে সেই ঝুড়ি গুলি সেখান থেকে ছুঁড়ে অন্যত্র ফেলা হয় এবং সেখান থেকেই এই অগ্নিকান্ডটি অন্য বাড়িতে ছড়িয়ে পড়ে বলে দাবি। প্রায় পাঁচ থেকে ছয়টি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ড রুখতে হাত লাগান এলাকাবাসিরা এবং প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে দমকল। অভিযোগ আগুন লাগার দেড় ঘন্টা পর চাঁচল থেকে একটি দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছায়।

দমকলের গাড়ি(FireBrigade) দেরিতে আসার কারণে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান এলাকাবাসীরা। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি রতুয়ায় স্থায়ী দমকল কেন্দ্র থাকলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এতটা ভয়াবহ হত না।রতুয়ায় স্থায়ী দমকল কেন্দ্র গড়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রতুয়া পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের