সলমনকে ভোকাট্টা করে বক্স অফিসে রাজ ‘দ্য কেরালা স্টোরি’র, ১৩ দিনে আয় কত

বুধবার একটি আশ্রমে ৩০০ জন কথিত ধর্ম পরিবর্তনের শিকারদের পুনর্বাসনের জন্য একটি দারুণ উদ্যোগ নিলেন এবং তাঁদের ৫১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে বিতর্কে জেরবার ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। অভিযোগের একেবারে পাহাড়। তবে সব বিতর্কের বেড়াজাল ভেঙে বক্সঅফিসে তুখোড় ফলাফল করে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবিতে পরিণত হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। সমালোচকরা ছাড়া ছবির প্রশংসায় ভাসছেন গোটা দেশ। কেরালার ৩২,০০০ হিন্দু নারীর নিখোঁজ, জোরপূর্বক ইসলামে ধর্মান্তর, উগ্রপন্থীতে নিয়োগ-সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি। যাতে কিনা সমালোচকদের বক্তব্য ছবি সন্ত্রাস ছড়াতে সক্ষম। তাই ছবি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এরই মাঝে ‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল শাহ বুধবার একটি আশ্রমে ৩০০ জন কথিত ধর্ম পরিবর্তনের শিকারদের পুনর্বাসনের জন্য একটি দারুণ উদ্যোগ নিলেন এবং তাঁদের ৫১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। গত, ৫ মে পর্দায় মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। এদিন শাহ বলেছেন যে, তাঁরা ধর্মান্তরিত শিকারদের সমর্থন করার লক্ষ্য নিয়ে সিনেমাটি তৈরি করেছেন এবং তাঁদের উদ্যোগ ‘প্রোটেক্ট দ্য ডটারস’। আমাদের কেরল স্টোরি বানানোর মূল কারণ, পিছিয়ে পড়া মেয়েদের সাহায্য করা। আর এই প্রচেষ্টা আমরা আশ্রমে ৩০০ জন মেয়েকে পুনর্বাসনে সাহায্য করার মাধ্যমে শুরু করতে চলেছি। আমরা, সানশাইন পিকচার্স এবং ‘দ্য কেরালা স্টোরি’-এর দল, ৫১ লাখ টাকা অনুদান দিয়ে শুরু করতে চাই। এই মেয়েরা খুব সাহসী, প্রতিদিন অনেক বিপদের মুখোমুখি হয়। সেই বিপদ সত্ত্বেও, তাঁরা এখানে কথা বলতে এসেছে। আজ, আমরা ‘প্রোটেক্ট দ্য ডটারস’ নামে একটি উদ্যোগ শুরু করছি, যেটি হবে একটি আশ্রম। তাঁদের মতো ভুক্তভোগীদের একটি নিরাপদ স্থান।” ‘দ্য কেরালা স্টোরি’-এর মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার অভিযোগে, পরিচালক সেন বলেন, “এটি কোনো ধর্মের কথা নয়। হিন্দু, মুসলিম বা খ্রিস্টান নয়। এটি তিনজন মেয়ের কথা বলে, যারা হাজার হাজার মেয়ের কষ্টের প্রতিনিধিত্ব করেছে।”

প্রযোজক জনগণকে ছবিটি দেখার জন্য প্রচুর পরিমাণে আহ্বান জানিয়েছেন। ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটির আওতায় ঢুকে গিয়েছে। গত ১৩ দিনে ছবির আয়, ১৬৫.৯৪ কোটি। এই বছরের এটাই চতুর্থ ছবি যা ১০০ কোটির গন্ডি পেরিয়েছে। প্রথম সপ্তাহে ৮১.১৪ কোটি টাকা রোজগার করেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে এটি ১২.৩৫ কোটি, শনিবারে ১৯.৫ কোটি এবং রবিবার ২৩.৭৫ কোটি টাকা রোজগার করেছিল। এরপর সেটা সোমবার কমে হয় ১০.৩০ কোটি এবং মঙ্গলবার ৯.৬৫ কোটি টাকা। বুধবার এই ছবি ৯.২৫ কোটি টাকা মতো রোজগার করেছে।এখনও পর্যন্ত সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবিটি মোট ১৬৫.৯৪ কোটি টাকা রোজগার করেছে। মনে করা হচ্ছে আগামীতে এটা শীঘ্রই ২০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়ে ফেলবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের