ফিরছে ‘ইচ্ছেনদী’ জুটি বিক্রম-শোলাঙ্কি, এবার তাঁদের আসর জমবে রূপোলী পর্দায়

এ শহর জানে আমার প্রথম সব কিছু। এটাই আমার দিনটাকে আরও বিশেষ করে তুলল। আমার এই জন্মদিনে আমার তরফে আপনাদের সবাইকে এটাই রিটার্ন গিফট হিসেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন ধারাবাহিকের দাপটে খুব অল্প সময়ে রাজ করে পাতাতাড়ি গোটাচ্ছে একাধিক ধারাবাহিক। এদিকে ধারাবাহিকের নতুন নতুন জুটির ভিড়ে পুরোনো জুটিগুলিও যেন কোথায় হারিয়ে যাচ্ছে! অথচ এককালে তাঁদের রসায়নের কাঁধে ভর করেই সিরিয়াল গুলি বছরের পর বছর রাজ করত চ্যানেল গুলিতে। তবে বর্তমানে সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণ করছে টিআরপির তালিকা। টিআরপি তে ভাল ফল করলেই সেই সিরিয়াল টিকতে পারবে বেশিদিন। দেখতে গেলে আজ থেকে ৫ বছর আগেও টিআরপির এতটা বাড়বাড়ন্ত ছিলনা। যাই হোক, স্টার জলসার শুরুর দিকে একটি বিখ্যাত ধারাবাহিক ছিল, ‘ইচ্ছে নদী’। এই ধারাবাহিকের মাধ্যমেই টলিউডে আত্ম প্রকাশ করেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) সঙ্গে তাঁর দুর্দান্ত রসায়ন তখন ধারাবাহিকের দুনিয়ায় দারুণ আকর্ষণীয় ছিল।

প্রায় ২ বছরের মতো ধারাবাহিকটি রাজত্ব করেছে। জন্মদিনে ভক্তদের বিশেষ চমক দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ১৭ মে ৩৬ বছরে পা দিলেন বিক্রম। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। আর ভক্তদের এত সুন্দর শুভেচ্ছার ‘রিটার্ন গিফট’ দেবেন না তা কি হয়, হ্যাঁ, বেলা গড়াতেই রিটার্ন গিফটের কথা বলেন তিনি অভিনেতা। ১৭ মে ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ শোলাঙ্কি-বিক্রম একেবারে জুটিতে তাঁদের আগামী কাজের কথা জানালেন। তবে সিরিয়াল নয়, এবার বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় জুটি বাঁধছেন একটি ছবিতে। চলতি বছরের গ্রীষ্মের ছুটিতেই মুক্তি পাওয়ার কথা তাঁদের ছবি, শহরের উষ্ণতম দিনে (Shohorer Ushnotom Dine)।

এদিন অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির পোস্টার শেয়ার করে লেখেন, ‘এ শহর জানে আমার প্রথম সব কিছু। এটাই আমার দিনটাকে আরও বিশেষ করে তুলল। আমার এই জন্মদিনে আমার তরফে আপনাদের সবাইকে এটাই রিটার্ন গিফট হিসেবে। দিলাম।’ তিনি এরপর তাঁর এই পোস্টে শোলাঙ্কিকে মেনশন করে লেখেন ‘ চিয়ার্স! আমরা আবার একসঙ্গে কাজ করছি শোলাঙ্কি। আগামীতে আরও হবে। শহরের উষ্ণতম দিনে এই বছরের গ্রীষ্মে আসছে। দেখা হচ্ছে শীঘ্রই।’ এই ছবির পরিচালনা করেছেন অরিত্র সেন (Aritra Sen)। এছাড়াও ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন, রাহুল দেব বোস (Rahul Dev Bose), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) প্রমুখ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6