কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে ভারতীয় শিবিরে ফের বড় ধাক্কা। বিরাট কোহলির পর এবার এই সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা বোলার হার্দিক পাণ্ড্যে। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের মাধ্যমেই ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারত।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হার্দিক কোয়াড্রিসেপসের চোটে (উরুর সামনের অংশের পেশিতে টান) ভুগছেন, যা সারতে তিন সপ্তাহ সময় লাগবে।  তিনি সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। মুম্বই অধিনায়ক টুর্নামেন্টে মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন এবং লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে দলের বাইরে ছিলেন। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগার কারণে হার্দিকের ওডিআই সিরিজ খেলার কোনো সম্ভাবনাই নেই, কারণ  তাঁর পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না।’  

আরও পড়ুন: বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

কোহলির পর হার্দিকের ছিটকে যাওয়া ভারতের কাছে বড় মাথাব্যাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি দল থেকে একজন দাপুটে ব্যাটার ও বোলারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। যশস্বী জয়সওয়াল কোহলির স্থলাভিষিক্ত হলেও, বিসিসিআই এখনো জানায়নি হার্দিকের বদলে কে খেলবেন। এমনকি তাঁর চোটের বিষয়টিও নিশ্চিত করেনি। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ শনিবার (১৩ জুন) থেকে ধর্মশালায় শুরু হচ্ছে। ১৭ ও ২০ জুন লখনউ ও চেন্নাইতে হবে পরবর্তী দুটি ম্যাচ। কোহলি ছাড়াও ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তিনি আইপিএলের সময় ফিটনেস সমস্যায় ভুগেছেন। 

 

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার