তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তোলাবাজি, মারধর, ভয়ভীতি প্রদর্শন, জলাশয় ভরাট-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সজল দাস। তিনি বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং বিলকান্দা ২ অঞ্চল তৃণমূলের সভাপতি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বারাসত-নীলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউ বারাকপুর থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকায় জমির দালালি, পুকুর ভরাট, তোলাবাজি, মারধর এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন সজল দাস। এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভও ছিল দীর্ঘদিনের।

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

গ্রেফতারের খবর ছড়াতেই লেনিনগড় ও বিলকান্দা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রাতে তাকে থানায় আনার পর নিউ বারাকপুর থানা চত্বরে বহু মানুষের ভিড় জমে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি ও মারধর-সহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!