বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটারদের পরিচিতি সাধারণত ২২ গজের মাঠে তাঁদের পারফরম্যান্সের মাধ্যমেই তৈরি হয়। কেউ দুরন্ত গতির বোলিং দিয়ে, আবার কেউ বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। মাঠের সাফল্যই একজন ক্রিকেটারকে তারকা করে তোলে। তবে কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার টিনো বেস্ট একসময় তাঁর আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন। তবে ক্রিকেট খেলার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে তাঁর নাকি ৫০০ বেশি বান্ধবী ছিল। শুধু তাই নয় বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন বলেও উল্লেখ করেছেন।

১৯৭০ ও ১৯৯০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং বিভাগ ছিল অন্যতম অপ্রতিরোধ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বোলিংয়ের মান হ্রাস পায়। পরবর্তীকালে বেশ কয়েকজন ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও, তাদের বেশিরভাগই নিজেদের ছাপ রাখতে ব্যর্থ হন। তবে ব্যাতিক্রমী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার টিনো বেস্ট। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারও ছিল নজরকাড়া। টিনো বেস্ট বার্বাডোসে জন্মগ্রহণ করেন। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা টিনো তাঁর ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৫৭টি ম্যাচ খেলেছেন। তবে তিনি একটি অনন্য ব্যাটিং রেকর্ড গড়েছিলেন। ১৪ বছর আগে, ২০১২ সালের ১০ জুন, বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১ নম্বরে ব্যাট করতে নেমে বেস্ট ৯৫ রান করেছিলেন। সেই সময়ে, টেস্ট ক্রিকেটে ১১ নম্বর ব্যাটসম্যানের করা এটিই ছিল সর্বোচ্চ স্কোর। তবে, ২০১৩ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাশটন অ্যাগার ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ৯৮ রান করে টিনো বেস্টের রেকর্ড ভেঙে দেন। ক্রিকেট ছাড়াও অন্যান্য কারণে টিনো বেস্ট খবরের শিরোনামে এসেছেন। নিজের আত্মজীবনী ‘মাইন্ড দ্য উইন্ডোজ: মাই স্টোরি’-তে বেস্ট  তাঁর জীবনের নানা অজানা গল্প জানিয়েছেন। 

বইয়ে তিনি নিজেকে মজার ছলে ‘ব্ল্যাক ব্র্যাড পিট’ বলেও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, একজন ক্রিকেটার হিসেবে যেখানে যেখানে সফরে গিয়েছেন, সেখানেই তিনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন এবং বহু সম্পর্ক তৈরি হয়েছে। বেস্ট আরও লিখেছেন, প্রথম প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর তাঁর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। সেই সময় থেকেই তিনি নিজেকে ‘প্লেবয়’ বলে মনে করতে শুরু করেন। তিনি দাবি করেন, কোনও মহিলাকে পছন্দ হলে সহজেই গিয়ে কথা বলতেন এবং কখনও সংকোচ বোধ করতেন না। টিনো বেস্ট লিখেছেন, “আমি মেয়েদের ভালোবাসি, আর তারাও আমাকে ভালোবাসে। আমার মনে হয়, আমিই বিশ্বের সবচেয়ে সুদর্শন টাক মাথার পুরুষ। আমি মজা করে বলি যে আমি ব্ল্যাক ব্র্যাড পিট। ক্রিকেটার হিসেবে আমি যেখানেই গিয়েছি, মেয়েদের সঙ্গে কথা বলেছি, প্রেম করেছি এবং তাদের শয্যাসঙ্গী হয়েছি। সারা বিশ্বে আমি প্রায় ৫০০-৬৫০ জন মহিলার সঙ্গে শুয়েছি।’

আত্মজীবনীতে অস্ট্রেলিয়ান মহিলাদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণের কথাও উল্লেখ করেছেন টিনো। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মহিলারা ফিটনেস সচেতন এবং অত্যন্ত আকর্ষণীয়। এমনকি ২০০৫ সালের অস্ট্রেলিয়া সফরের সময় ৪০ জনেরও বেশি মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি। তবে টিনো বেস্টের দাবি, ব্যক্তিগত জীবন কখনও তাঁর ক্রিকেটকে প্রভাবিত করেনি। তিনি সবসময় অনুশীলনে কঠোর পরিশ্রম করতেন এবং দেশের হয়ে খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। ক্রিকেট কেরিয়ারে টিনো বেস্ট ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫টি টেস্ট, ২৬টি ওয়ানডে এবং ৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৫৭টি উইকেট।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫