দুই বছরে রাজ্যসভার সাংসদদের বেতন-ভ্রমণের জন্য খরচ প্রায় ২০০ কোটি

তথ্য অধিকার আইনেই এমন চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইনপ্রণেতাদের জন্য সরকারি কোষাগার থেকে জলের মতো খরচ হচ্ছে টাকা। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যসভার সাংসদদের বেতন, চিকি‍ৎসার খরচ, ভ্রমণ ভাতা-সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তার মধ্যে ২০২১-২০২২ অর্থবর্ষে খরচ হয়েছে ৯৭ কোটি টাকা। তথ্য অধিকার আইনেই এমন চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।

২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থ বর্ষে রাজ্যসভার সাংসদদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ কত টাকা খরচ হয়েছে তা জানতে চেয়ে রাজ্যসভার সচিবালয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) আর্জি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। রাজ্যসভার সচিবালয় থেকে জানানো হয়েছে, ‘২০২১-২২ অর্থবর্ষে সাংসদদের বেতন বাবদ খরচ হয়েছে ৫৭ কোটি ৬০ লক্ষ টাকা। ভ্রমণভাতা বাবদ খরচ হয়েছে ২৯ কোটি ৭৮ লক্ষ টাকা। তার মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যায় হয়েছে এক কোটি ২৮ লক্ষ টাকা। কার্যালয় চালানোর জন্য খরচ হয়েছে সাড়ে সাত কোটি টাকা। তথ্য-প্রযুক্তিগত সহায়তার জন্য খরচ হয়েছে এক কোটি ২০ লক্ষ টাকা। আর চিকি‍ৎসার বিল বাবদ খরচ হয়েছে ১৭ লক্ষ টাকা।’

রাজ্যসভার সচিবালয়ের তথ্য অনুযায়ী, ‘২০২২-২৩ অর্থ বর্ষে বেতন বাবদ খরচ হয়েছে ৫৮.৫ কোটি টাকা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ বাবদ খরচ হয়েছে ৩৩.৫ কোটি টাকা। চিকি‍ৎসা বিল বাবদ দেওয়া হয়েছে ৬৫ লক্ষ টাকা। অফিস খরচ বাবদ খরচ হয়েছে সাত কোটি টাকা আর তথ্য-প্রযুক্তিগত সহায়তার জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা।’

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের