‘শীঘ্রই চলে গেলে’, রে স্টিভেনসন মৃত্যুতে শোকস্তব্ধ জুনিয়র এনটিআর

খুব শীঘ্রই চলে গেলেন। তাঁর সঙ্গে কাজ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তাঁর আত্মা শান্তিতে থাকুক। কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমার্চেই তেলেগু ব্লকবাস্টার ‘RRR’-এর হাত ধরেই দেশে এসেছে অস্কার। প্রায় ১৪ বছর পর অস্কার আসার আনন্দ আজও অব্যাহত দেশ বাসীর মনে। বিশ্বমঞ্চ উজ্জ্বল করেছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। শুধু অস্কার নয়, গোল্ডেন গ্লোবস থেকে ক্রিটিক চয়েস-একাধিক আন্তর্জাতিক পুরষ্কার এসেছে ‘আরআরআর’-এর ঝুলিতে। তবে এবার শোক ঘনিয়ে এল ‘আরআরআর’ শিবিরে। কারণ গতকাল মারা গিয়েছেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রে স্টিভেনসন। ছবিতে গভর্নর স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন অভিনেতা। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করছেন অভিনেতার মুখপাত্র। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যুর বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। জানা গিয়েছে তিনি ইতালিতে মারা গিয়েছেন।

১৯৬৪ সালে লিসবর্নে জন্ম রে স্টিভেনসনের। ব্রিটিশ টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে হাতেখড়ি তাঁর। জনপ্রিয় ওয়েব সিরিজ়ে ‘রোম’-এও কাজ করেছেন তিনি। মার্ভেল খ্যাত ‘থর’ ফ্র্যাঞ্চাইজিতেও এক জন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসাবে কাজ করেছেন অভিনেতা। রে স্টিভেনসনের মৃত্যুতে স্বাভাবিকভাবেই মর্মাহত গোটা ‘আরআরআর’ টিম। সমাজমাধ্যমের পাতায় শোকপ্রকাশ করে ‘আরআরআর’ টিমের তরফ থেকে লেখা হয়, ‘কী মর্মান্তিক খবর এটা! অভিনেতা রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন, স্যর স্কট!’

অভিনেতার মৃত্যুতে শোকাহত ‘আরআরআর’ ছবির পরিচালক এসএস রাজামৌলিও। তিনি শুটিংয়ের নেপথ্যের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘খুবই মর্মান্তিক, বিশ্বাসই করতে পারছি না এই খবরটা। রে সব সময় নিজের উচ্ছল ও প্রাণবন্ত স্বভাব নিয়ে সেটে আসতেন। বাকি সবাই তাঁকে দেখে উদ্বুদ্ধ হতেন। তাঁর সঙ্গে কাজ করে নিখাদ আনন্দ পেয়েছিলাম। রে-এর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ এদিকে রে স্টিভেনসনের মৃত্যুর কথা শুনে হতবাক জুনিয়র এনটিআর। তিনিও শোক প্রকাশ করে লিখেছেন, “খুব শীঘ্রই চলে গেলে। তোমার সঙ্গে কাজ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তাঁর আত্মা শান্তিতে থাকুক। কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানাই।”

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের