ভিনিসিয়াসের রিয়ালে থাকা নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  লা-লিগাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের ঘটনাটিকে কিছুতেই ভুলতে পারছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সেদিন মাঠে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন ব্রাজিলের এই কৃষ্ণাঙ্গ ফুটবলারটি। তারপর এই ঘটনার রেশ গড়ায় বহুদূর। এমনকি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা স্পষ্টভাষায় জানিয়ে দেয়, লা-লিগার ম্যাচে ভিনিসিয়াস যে অভিযোগ করেছেন তাতে ব্রাজিলের এই তারকার পাশেই সর্বোতভাবে সমর্থন রয়েছে ফিফার।

 কিন্তু ভিনিসিয়াস-এর প্রতি এই অভব্য আচরণ নিয়ে রিয়াল মাদ্রিদ কর্তারা ভিনিসিয়াসের পাশে থাকার কোনও বার্তাই দেননি। উল্টে রিয়ালের প্রেসিডেন্টের কথাবার্তায় ছিল বিতর্কের ছাপ। সেই কারণেই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত ভিনিসিয়াস নেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন ব্রাজিলের এই ফুটবলারের রিয়াল মাদ্রিদেত থাকা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

ভিনিসিয়াস রিয়াল ত্যাগ করলে তা হবে স্পেনের ফুটবলে একটা বড় ধাক্কা। কেননা ভিনিসিয়াসের মতো একজন প্রতিভাবান তারকা ফুটবলারকে আর পাবে না তারা। এবং এরজন্য পুরোপুরি দায়ি থাকবেন রিয়াল মাদ্রিদ এবং লা লিগার কর্তারা বলে জানাচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন: পরলোকে গিয়েও শান্তিতে নেই দিয়াগো, সোশ্যাল মিডিয়ার হ্যাকারদের কবলে তিনি

তবে রিয়াল কর্তারা ভিনির এই ঘটনায় কোনও মন্তব্য করতে না চাইলেও রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য এখনও আশা করেন, ভিনিসিয়াস তাঁর দলের হয়েই আগামী মরশুমেও খেলবেন। একান্তই যদি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ত্যাগ করেন, তবে তা হবে স্পেনের ফুটবলের ক্ষেত্রে অন্যতম বড় ধাক্কা। এবং সেই ভিনিসিয়াসের প্রতি উস্কানি দেওয়ার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি খারিজ করে দিয়েছেন রিয়াল কোচ।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ২০২৩-এর এই ঘটনার পরই ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদের বিরুদ্ধে লিখেছেন, যে লা লিগার ম্যাচ একদিন সিআর সেভেন, রোনাল্দিনহো, মেসিদের মতো কিংবদন্তী ফুটবলারদের দিয়ে পরিচিত হত, এখন তা বর্ণবৈষম্যের ঘটনা দিয়ে পরিচিত হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।

তবে এখন ভিনিসিয়াস কি সিদ্ধান্ত নেন সেইদিকেই তাকিয়ে রয়েছেন অগণতি ফুটবলপ্রেমী মানুষেরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের