নয়া সংসদ ভবনের উদ্বোধন: বিরোধীদের বয়কটের মুখে ভড়কে গেলেন মোদি

আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়ার কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ ১৯ বিরোধী দল। আর বিরোধীদের এই বয়কটের মুখে পড়ে কার্যত চাপে পড়েছেন প্রধানমন্ত্রী মোদি।

তৃণমূল কংগ্রেসের পাশাপাশি নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি, সিপিআইএম, সিপিআই, আরজেডি, ডিএমকে, শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী), ভিসিকে, মুসলিম লিগ, এনসিপি-সহ ১৯ বিরোধী দল। তবে বিআরএস এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করলেও তারা পৃথকভাবে বিবৃতি দিয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। নয়া সংসদ ভবনের উদ্বোধন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে দিয়ে করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস-সহ একাধিক দল। এমনকী আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে সংসদ ভবনের উদ্বোধন করছেন বলেও বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর সেই অনুষ্ঠান বয়কটের ডাক দেয় বিরোধী শিবির।

জাপান, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সফর বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আর দেশে ফিরে চাপে পড়ে নাম না করে বিরোধীদের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের সভায় ছিলেন। সেই অনুষ্ঠানে প্রায় ২০ হাজারের বেশি লোকের জমায়েত হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও উপস্থিত ছিলেন। মোদি বলেন, শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীই নন, সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ শাসক এবং বিরোধী দলের সকল সদস্যই দেশ এবং জাতির ঐক্যের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫